মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্য ঝুঁকিতে ৩২ মিলিয়ন মানুষ: জাতিসংঘ

ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্য ঝুঁকিতে ৩২ মিলিয়ন মানুষ: জাতিসংঘ

Image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়ে বলেছে, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্য বিশ্বকে এক ‘ত্রিমুখী ধাক্কা’র দিকে ঠেলে দিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ইউএনডিপির প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘এই যুদ্ধ উন্নয়নের গতিকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে। যুদ্ধ এখনই থেমে গেলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব থেকে যাবে। বিশেষ করে যারা দারিদ্র্য থেকে দীর্ঘ চেষ্টায় উঠে এসেছিলেন, তারাই আবার নতুন করে এর শিকার হচ্ছেন—এটি অত্যন্ত হৃদয়বিদারক।’

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে হামলার পর গত ছয় সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে তেল ও গ্যাস সরবরাহ স্থবির হয়ে পড়েছে। এর ফলে সার উৎপাদন ও শিপিং খরচ বেড়ে যাওয়ায় উন্নয়নশীল দেশগুলোতে ‘খাদ্য নিরাপত্তা টাইমবোম’ তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী (দৈনিক আয় ৮.৩০ ডলারের নিচে) দারিদ্র্যের এই হার গণনা করা হয়েছে। ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে—যদি যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হয়, তবে ৩ কোটি ২৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে। এ ছাড়া আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলোসহ মোট ৩৭টি জ্বালানি আমদানিকারক দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে।

সংকট মোকাবেলায় ইউএনডিপি দরিদ্র পরিবারগুলোর জন্য অন্তত ৬ বিলিয়ন ডলারের নগদ অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে দেখা যাচ্ছে, উন্নত দেশগুলো (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি) নিজেদের সামরিক ব্যয় বাড়াতে গিয়ে আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দিচ্ছে। ২০২৫ সালে উন্নত দেশগুলোর এই সাহায্যের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমে ১৭৪.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আলেকজান্ডার ডি ক্রু সতর্ক করে বলেন, ‘উন্নয়নে বিনিয়োগ করা মানে হলো যুদ্ধের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তোলা। যদি আমরা দারিদ্র্য বিমোচন ও জলবায়ু অভিযোজনে বিনিয়োগ না করি, তবে বিশ্ব স্থিতিশীলতা হারাবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Releated Posts

জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত

জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত

জাপানে সামরিক মহড়া চলাকালীন একটি ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় তিন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। …

এপ্রিল ২১, ২০২৬
ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে বলেছেন, গত বছর তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরান থেকে ইউরেনিয়াম…

এপ্রিল ২১, ২০২৬
ইসরাইলের সঙ্গে আলোচনার লক্ষ্য হলো সংঘাতের অবসান ঘটানো : লেবাননের প্রেসিডেন্ট

ইসরাইলের সঙ্গে আলোচনার লক্ষ্য হলো সংঘাতের অবসান ঘটানো : লেবাননের প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন গতকাল সোমবার বলেছেন, ইসরাইলের সঙ্গে প্রস্তাবিত আলোচনার লক্ষ্য হলো দক্ষিণ লেবাননে সংঘাত ও দখলদারিত্বের…

এপ্রিল ২১, ২০২৬
জিয়াবাড়িতে তারেক রহমানকে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা 

জিয়াবাড়িতে তারেক রহমানকে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর বাবার জন্মভূমি জিয়াবাড়িতে আসেন। সোমবার বেলা সাড়ে ৩টায় বগুড়ার…

এপ্রিল ২১, ২০২৬
জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। আজ…

এপ্রিল ২১, ২০২৬
জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড…

এপ্রিল ২১, ২০২৬
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে মুক্তির পর দেশে জনগণের সরাসরি ভোটে দায়বদ্ধ ও…

এপ্রিল ২০, ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা বিএনপির

সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। আজ সোমবার (২০ এপ্রিল) মনোনীত…

এপ্রিল ২০, ২০২৬
ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট…

এপ্রিল ২০, ২০২৬
ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্য ঝুঁকিতে ৩২ মিলিয়ন মানুষ: জাতিসংঘ - crd.news