বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • জামায়াতকে ভোট না দেয়ার আহ্বান হেফাজত আমির বাবুনগরীর

জামায়াতকে ভোট না দেয়ার আহ্বান হেফাজত আমির বাবুনগরীর

Image
‘পূজা আর রোজা একই বলে জামায়াত নেতারা ঈমানহারা হয়েছেন: মওদুদী ফিৎনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না’

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির দেশের প্রবীণ আলেমেদ্বীন ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রশ্ন করেছেন, যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম? এসব কথা বলে তারা ঈমানহারা হয়েছেন। হেফাজত আমির বলেন, মওদুদী ফিৎনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওদুদীবাদীরা রাসূলের (সা.) সাহাবাগণকে সত্যের মাপকাঠি মানে না। কুফরি মতবাদ যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে জামায়াতকে ভোট দেওয়া যাবে না।

গতকাল ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী উপরোক্ত বক্তব্য রাখেন। দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত রেসালাত সম্মেলনে হাজার হাজার তৌহিদি জনতা শামিল হন। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমী।

আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আরও বলেন, জামায়াত নেতারা পূজা এবং রোজাকে একই বলে ঈমান হারা হয়েছেন। তিনি বলেন, মুক্তির মূল পথ রাসূলের (সা.) সুন্নত। হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় উক্ত আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আইয়ামে জাহিলিয়াহ,পনের শ’ বছর আগের পৃথিবী। নিকষ কালো আঁধারে ঢেকে যাওয়া চারিদিক। কোথাও নেই সামান্যতম আলো। সত্য ও সভ্যতার জীবন্ত কবর রচনা করেছিলো অসত্য ও অশ্লীলতা। জীবন্ত পুঁতে ফেলা থেকে শুরু করে হেন কোনো অপরাধ নেই, যা তখন ঘটা করে করা হতো না। যেন মানুষের চামড়ার ভেতর জন্ম নেওয়া একেকটা পশু। পাশবিক-পৈশাচিক সকল মন্দ আচরণ বাসা বেঁধেছিলো মানুষের মন-মগজে। খুন, লুণ্ঠন,ছিনতাই, ধর্ষণ হয়ে উঠেছিলো তাদের প্রতিদিনের কাজ।

পৃথিবীর এহেন দুর্দশাগ্রস্ত চরম নাজুক পরিস্থিতিতে ‘কুল মাখলুক’ এর জন্যে রহমত হিসেবে প্রেরিত হন মোহাম্মদ রাসূল (সা.)।নবীজির প্রচেষ্টাতেই পৃথিবী নতুন রূপ ফিরে পায়। শানে রেসালাত সম্মেলনে প্রধান আলোচক পাকিস্তান থেকে আগত করাচীর জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা মুফতী নূরুল হক (সাবেক এম পি) বলেন, আল্লাহ তাআলা মানুষের সার্বিক কল্যাণ ও সঠিক পথের নির্ণায়ক মাপকাঠি হিসেবে রাসুল (সা.)-কে মানবীয় সকল গুণের অধিকারী করে প্রেরণ করেছেন। তাঁর মাঝে প্রশংসিত সকল গুণের সমাবেশ ঘটেছিলো। আর সেই অনুপম আদর্শের উজ্জ্বল বিভায় পতঙ্গের মতো আছড়ে পড়েছিলো পুরো পৃথিবী। সত্য ও সুন্দরের বিজয় হয়েছিলো তারই হাত ধরে। সভ্যতার চূড়ান্ত পূর্ণাঙ্গ পাঠ অধ্যয়নে তো পৃথিবী তার কাছেই ঋণী। পৃথিবী পেয়েছিলো ইতিহাসের সবচেয়ে আলোকিত ও মহিমান্বিত হাতে গড়া সমাজব্যবস্থা। যা এর আগে ও পরে কেউ পারেনি, আর পারবেও না। মুসলিম-অমুসলিম সকলেই যার আদর্শকে মেনে নিয়েছিলো নির্বিবাদে। তিনি ছিলেন পৃথিবীর জন্য শ্রেষ্ঠতম উপহার।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক, আল্লামা মুফতী জসিম উদ্দিন প্রমুখ।

উপজেলা সেক্রেটারী মাওলানা এমরান সিকদার, মাওলানা আব্দুল্লাহ, মোরশেদ আলম, মাওলানা হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় আরও বয়ান পেশ করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা আবু তাহের নদভী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী, মুফতী কিফায়াতুল্লাহ, মুফতী মাহমুদ হাসান, মাওলানা জুনাইদ আল হাবিব,মাওলানা মীর কাসেম,মাওলানা উসমান ফয়জী,মাওলানা আইয়ুব বাবুনগরী,মাওলানা মাহমুদ হাসান ফতেপুরী,মাওলানা শফি, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মাওলানা আহমদ দীদার কাসেমী, মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, মাওলানা উসমান সাঈদী, মাওলানা জাফর আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুফতী হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী কুতুব উদ্দিন, ড.নূরুল আবসার আযহারী, মাওলানা ইসমাঈল খাঁন, মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দীন,মুফতী মাহমুদ হাসান গুনবী,মাওলানা নাছির উদ্দিন মুনির,মাওলানা মীর ইদরিস নদভী,মুফতী আব্দুল আজিজ,মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী,মাওলানা ইবরাহীম,মাওলানা ইদরিস, আহসান উল্লাহ,মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতী রাশেদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা আলমগীর মাসউদ, মুফতী জমির উদ্দিন, মাওলানা নিজাম সাইয়্যিদ প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা ইউনুস,মাওলানা ইয়াছিন,জনাব নূর মুহাম্মদ,মুফতী বশিরুল করিম,মাওলানা সাইফুল ইসলাম,মুফতী মাসউদুর রহমান চৌধুরী,মাওলানা হাফেজ আব্দুল মাবুদ,মাওলানা ফোরকান আলী প্রমূখ। আন্তর্জাতিক শানে রেসালাত সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তৌহিদি জনতা শামিল হন।

Releated Posts

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
জামায়াতকে ভোট না দেয়ার আহ্বান হেফাজত আমির বাবুনগরীর - crd.news