রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • আগামী নির্বাচনের মধ্য দিয়েই পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে-কামাল জামান মোল্লা

আগামী নির্বাচনের মধ্য দিয়েই পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে-কামাল জামান মোল্লা

Image

আমরা এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা শুধুমাত্র একটি ধাপ অতিক্রম করেছি।ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে পেরেছি। পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনে ভোটদানের মধ্য দিয়েই পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। ‘

মাদারীপুর জেলার শিবচরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য এবং মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল জামান মোল্লা।

এসময় তিনি বলেন,’আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনাদের ভোটদানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আসবে। ‘
তিনি আরও বলেন,’একটি পরিচ্ছন্ন শিবচরের স্বপ্ন দেখি আমি। আওয়ামী লীগের প্রেতাত্মাদের কারণে মহাসড়কসহ রাস্তাঘাটের বেহাল দশা। শিবচর বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ হচ্ছে। এই দুর্ভোগ লাগবে জরুরি ব্যবস্থা নিতে হবে।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল জামান মোল্লা বলেন, ‘দল কারো দুর্নীতি প্রশ্রয় দেয় না। কেউ যদি দুর্নীতি করে সে দায়ভার দল নেবে না। শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জনগণের ভোগান্তি লাঘবে নিজ উদ্যোগে কাজ করতে হবে। কর্মসূচি দিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। দল, মত, গ্রুপিং ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে শিবচরে উন্নয়নে কাজ করতে হবে। ‘

এক প্রশ্নের বিএনপির নেতা বলেন, ‘সাংবাদিক ও রাজনৈতিক নেতারা একসঙ্গে কাজ করলে দুর্নীতিমুক্ত, উন্নত শিবচর গড়া সম্ভব। প্রশাসনকে ন্যায়বিচারে বাধ্য করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ‘

এসময় জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।  

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬