রবিবার । এপ্রিল ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

Image

নিয়োগপত্রের দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকদের ০৭ জনের একটি প্রতিনিধি দল আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাত সদস্যের এই প্রতিনিধি দল তাদের নিয়োগটি দ্রুত সম্পন্ন এবং বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সাক্ষাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহবান জানান।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

Releated Posts

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের…

এপ্রিল ২৬, ২০২৬
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ নেতা জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর গাড়ির ওপর আরোপিত জ্বালানি…

এপ্রিল ২৬, ২০২৬
মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম…

এপ্রিল ২৬, ২০২৬
সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল…

এপ্রিল ২৬, ২০২৬
সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন উদ্বোধন করতে…

এপ্রিল ২৬, ২০২৬
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক: ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক: ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে…

এপ্রিল ২৬, ২০২৬
‘আজ গুলি ছোড়া হবে’ ডিনার অনুষ্ঠানের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব: রিপোর্ট

‘আজ গুলি ছোড়া হবে’ ডিনার অনুষ্ঠানের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব: রিপোর্ট

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস সংবাদকর্মীদের ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনায় ওয়াশিংটনকে নাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে সামনে…

এপ্রিল ২৬, ২০২৬
উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষাকে উন্নত বিশ্বের আদলে সাজাতে এবং উদ্ভাবনী মেধাসম্পদ…

এপ্রিল ২৬, ২০২৬
সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

 এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের…

এপ্রিল ২৬, ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর - crd.news