রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি

Image

গাজা যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রস্তাব এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে তেল আবিবের রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার (৪ অক্টোবর) রাতে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে অবশিষ্ট বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, ‘এখন নয়তো কখনোই না’ – লেখা সম্বলিত বিশাল ব্যানার নিয়ে জনতা বিক্ষোভ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বার্তাটি প্রতিধ্বনিত করছেন এবং ব্যানারের ছবি পোস্ট করছেন।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান। এরপর নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় আক্রমণাত্মক অভিযান বন্ধ করার নির্দেশ দেন এবং চুক্তির বিস্তারিত আলোচনার জন্য কায়রোতে একটি আলোচনা দল পাঠানোর সিদ্ধান্ত নেন।

শনিবার রাতের বিক্ষোভের আগে বন্দী ও নিখোঁজদের পরিবারের একটি ফোরাম এক বিবৃতিতে বলেছে, ‘সমস্ত জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিতে আমরা দৃঢ়ভাবে পাশে রয়েছি।

বিক্ষোভে নামা এক ইসরায়েলি বৃদ্ধ বলেন, ‘যদি উভয় পক্ষই সত্যিই ট্রাম্পের নির্দেশ মেনে নেয়… তাহলে এখনই সময় যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনার এবং যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করার। তিনি আরও বলেন, ‘অনেক দিন ধরে মনে হচ্ছিল, জিম্মিদের ফিরিয়ে দেওয়া এবং যুদ্ধ শেষ করা অসম্ভব। কিন্তু এখনই সময় অসম্ভবকে সম্ভব করার।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬