শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • পরাজয়ের পর কারচুপির অভিযোগ তুলে মমতা বললেন, ‘আমরা ঘুরে দাঁড়াবই’

পরাজয়ের পর কারচুপির অভিযোগ তুলে মমতা বললেন, ‘আমরা ঘুরে দাঁড়াবই’

Image

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় পরাজয় ও বিজেপির নিরঙ্কুশ জয়ের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। দীর্ঘদিনের অজেয় দুর্গ হিসেবে পরিচিত বাংলায় ১৮ বছরের শাসনের অবসান ঘটিয়ে ১৬৫টি আসনে জয়লাভ করে ম্যাজিক ফিগার ১৪৮ ছাড়িয়ে গেছে বিজেপি। 

পরাজয়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফলকে ‘লুণ্ঠন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে বিঁধে একে ‘বিজেপি কমিশন’ বলে কটাক্ষ করেন এবং দাবি করেন যে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের সহায়তায় ১০০-র বেশি আসন ‘লুট’ করা হয়েছে। নিজের শক্ত ঘাঁটি ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১১৪ ভোটে পরাজিত হয়েছেন মমতা। এই জয়কে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে তিনি হুংকার ছেড়েছেন যে, তার দল আবারও ঘুরে দাঁড়াবে।

এবারের নির্বাচন একাধিক দিক থেকে নজিরবিহীন ছিল। পুরো রাজ্যে গড় ভোটদানের হার ছিল ৯২ শতাংশের বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে নির্বাচনের আগে বিশেষ সংশোধনী প্রক্রিয়ার (SIR) মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় ৯০.৮ লাখ নাম বাদ দেওয়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। 

তৃণমূলের অভিযোগ ছিল, ভোটার কমানোর এই প্রক্রিয়া মূলত শাসক দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিত ছিল। এ ছাড়া নির্বাচনের আগে ভোটকুশলী সংস্থা আই-প্যাকের কার্যালয়ে ইডির হানা এবং সেই সময় মুখ্যমন্ত্রীর সশরীরে উপস্থিত হয়ে নথিপত্র সরিয়ে নেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এমনকি ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশের ফলে সোমবার কেবল ২৯৩টি আসনের গণনা সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, বাংলায় এই ঐতিহাসিক জয়ের পর দিল্লিতে বিজেপি সদর দফতরে বিজয় উৎসবে শামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার নির্বাচনের সময়ের ভবিষ্যদ্বাণী স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গঙ্গাসাগর পর্যন্ত এবার পদ্ম ফুটেছে। এই জয়কে গণতন্ত্র ও সংবিধানের জয় হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলা এখন ভয়মুক্ত এবং উন্নয়নের পথে অগ্রসর। আসামে টানা তৃতীয় জয়ের কথা উল্লেখ করে তিনি জানান, ‘নাগরিক দেবো ভবঃ’ মন্ত্রে সাধারণ মানুষের সেবাই বিজেপির এই সাফল্যের মূল চাবিকাঠি। 

সব মিলিয়ে বাম ও তৃণমূলের দীর্ঘ শাসনের পর বাংলায় বিজেপির এই উত্থান জাতীয় রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬