শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • রোমাঞ্চে ভরপুর ফাইনাল টাই, সুপার ওভারে হেরে রানার্স–আপ বাংলাদেশ

রোমাঞ্চে ভরপুর ফাইনাল টাই, সুপার ওভারে হেরে রানার্স–আপ বাংলাদেশ

Image

বাংলাদেশের নবম উইকেটের পতন হলো যখন, তখনও প্রয়োজন ১৬ বলে ৩০ রান। পাকিস্তানের জয় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। তবে এক ওভারে তিন ছক্কায় হুট করেই বদলে গেল চিত্র। দুই পেসার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডলের শেষ জুটির বীরত্বে ম্যাচ হলো ‘টাই’, লড়াই গড়াল সুপার ওভারে। সেখানে অবশ্য পেরে উঠল না বাংলাদেশ ‘এ’ দল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শাহিনস (এ দল)।

কাতারের দোহায় রোববার পেস-স্পিনের যৌথ আক্রমণে পাকিস্তানকে ১২৫ রানে আটকে রাখে বাংলাদেশ। জবাবে একপর্যায়ে ৫৩ রানে ৭ ও ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় আকবর আলির দল। সেখান থেকে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানের নৈপুণ্যে দুই দলের স্কোর হয় সমান। যদিও ১৯তম ওভারে ২০ রান তুললেও শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি তারা।
মূল ম্যাচে ২ ছক্কায় ১২ বলে ১৬ রান করা সাকলাইনকে সুপার ওভারে নামানো হয় হাবিবুর রহমান সোহানের সঙ্গে। আহমেদ দানিয়েলের প্রথম বলে সোহানের সিঙ্গলের পর ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন সাকলাইন। পরের ডেলিভারিতে ওয়াইড ও বাই থেকে বাউন্ডারি মিলিয়ে বাংলাদেশ পেয়ে যায় ৫ রান। কিন্তু তৃতীয় বলে জিসান আলম বোল্ড হলে ৬ রানেই থমকে যায় বাংলাদেশ।

সেমি-ফাইনালে সুপার ওভারে প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে ভারতকে শূন্য রানে আটকে দেওয়া রিপন এবার দারুণ কিছু করতে পারেননি। তার প্রথম দুই বলে আসে দুই রান। তৃতীয় বল ফুল টস পেয়ে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মারেন সাদ মাসুদ। পরের বলে এক রান নিয়ে উল্লাসে ওঠে ওঠেন তিনি ও তার দল।
শেষটা হতাশার হলেও দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়ে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নের মতো। রিপনের প্রথম বল মিড অনের দিকে খেলে সিঙ্গেল নিতে ছোটেন ইয়াসির খান। খানিকটা সামনে দৌড়ে বল ধরে সরাসরি থ্রোয়ে তাকে রান আউট করে দেন সাকলাইন।

পরের ওভারে স্পিনিং অলরাউন্ডার এসএম মেহরবের প্রথম বল বুঝতে না পেরে বোল্ড হন মোহাম্মদ ফাইক। ২ রানে নেই ২ উইকেট।

পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম বলে শিকার ধরেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসানও। তিনি বোল্ড করে দেন ঘাজি ঘোরিকে।

দুটি চার ও একটি ছক্কা মেরে পাল্টা আক্রমণের চেষ্টা করেন মাজ সাদাকাত। ছক্কা হজমের পরের বলেই তাকে (১৮ বলে ২৩) বোল্ড করে প্রতিশোধ নেন জিসান আলম। এক ওভার পর বাংলাদেশ উইকেট পেতে পারত আরেকটি। সাকলাইনের বলে মিড অফে সহজ ক্যাচ ফেলেন জিসান।

জীবন পাওয়ার পর আর ৫ রানের বেশি যদিও করতে পারেননি মিনহাস (২৩ বলে ২৫)। নিজের পরের ওভারেই বোল্ড করে দেন সাকলাইন। অধিনায়ক ইরফান খানের ২২ বলে ৯ রানের নড়বড়ে ইনিংস থামিয়ে দ্বিতীয় শিকার ধরেন রকিবুল।

৭৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান লড়াইয়ের পুঁজি গড়তে পারে মাসুদের ২৬ বলে ৩৮ রানের ইনিংসের সুবাদে।

শেষের আগের ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিপন। চার ওভারে ১৬ রানে ২ উইকেট নেন রকিবুল।

রান তাড়ায় দ্বিতীয় বলে উবাইদ শাহকে ছক্কা মেরে শুরু করেন সোহান। পরের ওভারে শাহিদ আজিজকে ছক্কায় ওড়ান জিসান।

মূলত স্পিনাররা বোলিংয়ে আসার পর দিক হারিয়ে ফেলার শুরু বাংলাদেশের। তৃতীয় ওভারে বাঁহাতি স্পিনার মিনহাসের বলে এলবিডব্লিউ হন জিসান।

পরের ওভারে লেগ স্পিনার মাসুদের প্রথম পাঁচ বলে একটি ছক্কা ও দুটি চার মারেন সোহান। শেষ বল পুল করে সহজ ক্যাচ দেন আগ্রাসী ওপেনার (১৭ বলে ২৬)।

মিনহাসের পরের বলে রিভার্স সুইপের চেষ্টায় এলবিডব্লিউ হন মাহিদুল ইসলাম অঙ্কন। বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিমের বল ব্যাটে লেগে বোল্ড হন অধিনায়ক আকবর।

ভারতের বিপক্ষে সুপার ওভারে ছক্কার চেষ্টায় আউট হয়ে সমালোচনার মুখে পড়া ইয়াসির আলি এবার আউট হন বাজে শটে। বাঁহাতি স্পিনার সাদাকাতকে বেরিয়ে এসে খেলে কাভারে ক্যাচ দেন তিনি।

জাওয়াদ আবরারের জায়গায় সুযোগ পাওয়া মাহফুজুর রহমান ৩ রানে বোল্ড হন মুকিমের গুগলি বুঝতে না পেরে। এক বল পর আরেকটি গুগলিতে বোল্ড মৃত্যুঞ্জয় চৌধুরি।

এই দুজনই আসরে প্রথমবার খেলার সুযোগ পান ফাইনাল দিয়ে। জাওয়াদকে বাদ দেওয়া ও আবু হায়দার রনির জায়গায় মৃত্যুঞ্জয়কে একাদশে নেওয়াটা ছিল যেমন বিস্ময়কর, তেমনি প্রশ্নবিদ্ধও। এই পেস বোলিং অলরাউন্ডারকে যে বোলিংই দেওয়া হয়নি!

তখন পর্যন্ত সোহান ছাড়া আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। ৫৩ রানে ৭ উইকেটের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে আশার সঞ্চার করেন এসএম মেহরব ও রকিবুল। ৩৭ রানের জুটি গড়েন দুজন।

দানিয়েলের শর্ট বলে ক্যাচ দিয়ে মেহরব বিদায় নেন ১৯ রান করে। দানিয়েলের পরের ওভারে আউট হয়ে যান রকিবুলও (২১ বলে ২৪)।

শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে আজিজকে দুটি ছক্কা মারেন সাকলাইন, একটি রিপন। এই ওভারে আসে ২০ রান।

শেষ ওভারে ৭ রানের সমীকরণে প্রথম বলে দুই রান নেন রিপন। পরের দুই বলে আসে দুটি সিঙ্গল। চতুর্থ বল ব্যাটে ছোঁয়াতে পারেননি রিপন। পরের বলেও একই পরিণতি, তবে বাই থেকে আসে এক রান। শেষ বলে আবার বাই থেকে এক রান ও ম্যাচ টাই।

ভারতের বিপক্ষে সুপার ওভারে জিতলেও, এখানে আর পারল না বাংলাদেশ। উল্লাসে মাতল পাকিস্তান।

এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ নাম পরিবর্তন করে এবার হলো এই রাইজিং স্টার্স টুর্নামেন্ট। সব মিলিয়ে এখানে তিনবার চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ‘এ’: ২০ ওভারে ১২৫ (ইয়াসির ০, সাদাকাত ২৩, ফায়েক ০, ঘাজি ৯, মিনহাস ২৫, ইরফান ৯, মাসুদ ৩৮, আজিজ ৯, দানিয়েল ২, উবাইদ ০, মুকিম ৪*; রিপন ৪-০-২৫-৩, মেহরব ৪-০-২৮-১, রকিবুল ৪-০-১৬-২, জিসান ১-০-৯-১, সাকলাইন ৪-০-২৭-১, মাহফুজুর ৩-০-১৭-০)

বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১২৫/৯ (সোহান ২৬, জিসান ৬, মাহিদুল ০, ইয়াসির ৮, আকবর ২, মেহরব ১৯, মাহফুজুর ৩, মৃত্যুঞ্জয় ০, রকিবুল ২৪, সাকলাইন ১৬, রিপন ১১; উবাইদ ১-০-৭-০, আজিজ ৪-০-৪৭-০, মিনহাস ২-০-৫-২, মাসুদ ৩-০-৩৩-১, সাদাকাত ২-০-৭-১, মুকিম ৪-০-১১-৩, দানিয়েল ৪-০-১১-২)

ফল: ম্যাচ টাই, সুপার ওভারে জিতে চ্যাম্পিয়ন পাকিস্তান ‘এ’

ম্যান অব দা ম্যাচ: আহমেদ দানিয়েল

ম্যান অব দা টুর্নামেন্ট: মাজ সাদাকাত

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬