রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • বাংলাদেশে আন্তর্জাতিক বিমান টিকিট এখন ঘরে বসেই কাটা যাবে

বাংলাদেশে আন্তর্জাতিক বিমান টিকিট এখন ঘরে বসেই কাটা যাবে

Image

এখন থেকে আন্তর্জাতিক গন্তব্যের যেকোনো বিমান টিকিট ভ্রমণকারীরা নিজেরাই ঘরে বসে কাটতে পারবেন। আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত যেকোনো কার্ডে বিমান টিকিট কাটতে পারবেন এ দেশের নাগরিকেরা। এ জন্য কোনো এজেন্সি বা ব্যাংকে যেতে হবে না। বিদেশ ভ্রমণকারী নাগরিকদের বিমান টিকিট কাটা সহজ করতে ও প্রতিযোগিতামূলক দামে যাতে ভ্রমণকারীরা টিকিট কাটতে পারেন, সে জন্য এই ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের বৈদেশিক মুদ্রার সীমার মধ্যে যেকোনো দামের টিকিট ঘরে বসে কাটতে পারবেন ভ্রমণকারীরা। আগে বৈদেশিক মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে ৩০০ মার্কিন ডলারের সীমা আরোপিত ছিল। ফলে বৈদেশিক মুদ্রায় একবারে ৩০০ ডলারের বেশি দামের কোনো পণ্য বা সেবা কিনতে পারতেন না এ দেশের কার্ড ব্যবহারকারীরা। এখন বিমান টিকিটের ক্ষেত্রে এই সীমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার পর ব্যবহৃত সমপরিমাণ অর্থ আবার কার্ডে পুনর্ভরণ বা রিফিল করা যাবে। তবে অর্থ পুনর্ভরণের আগে নিশ্চিত করতে হবে টিকিটের অর্থ সম্পূর্ণভাবে দেশের ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়েছে। প্রতিটি পুনর্ভরণের ক্ষেত্রে টিকিট কেনার তথ্য আলাদা করে রেকর্ড রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি বিমান সংস্থাগুলোর টিকিট বিক্রির আয় বাংলাদেশে অনুমোদিত ডিলার ব্যাংকের সঙ্গে থাকা তাদের বৈদেশিক মুদ্রার ব্যাংক হিসাবে জমা করতে হবে। তবে স্থানীয় মালিকানার বিমান সংস্থার ক্ষেত্রে সংগৃহীত অর্থ অবশ্যই টাকায় রূপান্তর করে জমা করতে হবে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ব্যবস্থার মাধ্যমে বিদেশে ভ্রমণকারীরা সহজে টিকিট কিনতে পারবেন। ফলে বাজারে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত হবে। আর দেশি ও বিদেশি টিকিটের মূল্যে বৈষম্য কমানো যাবে। বিদেশি গন্তব্যের টিকিটের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬