শুক্রবার । সেপ্টেম্বর ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বেবী নাজনীন অন্তর্ভুক্ত হননি বিএনপির ২৩৭ প্রার্থী তালিকায়

বেবী নাজনীন অন্তর্ভুক্ত হননি বিএনপির ২৩৭ প্রার্থী তালিকায়

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭ আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় স্থান পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নীলফামারী জেলার চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আসন দুটি হলো নীলফামারী-২ (সদর) ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)। এছাড়া নীলফামারী-১ ও নীলফামারী-৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

তবে কণ্ঠশিল্পী বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সৈয়দপুরে তার জন্মস্থান। তবে প্রাথমিক তালিকায় এ আসনে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে প্রাথমিক তালিকায় নাম না থাকায় বেবী নাজনীন সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নির্বাচনের আগে তিনি সৈয়দপুর ও কিশোরগঞ্জে ব্যাপক জনসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করে আসছিলেন, যেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

এছাড়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেবী নাজনীন একই আসনে মনোনয়ন চেয়েছিলেন। সে সময় তাকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হলেও শেষ পর্যন্ত সৈয়দপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারকে মনোনয়ন দেওয়া হয়। পরে বেবী নাজনীন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

দলের একাধিক নেতাকর্মী জানান, বেবী নাজনীন স্কুলজীবন থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত। দীর্ঘদিন প্রবাসজীবন শেষ করে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর তিনি গত বছরের ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। এরপর থেকেই তিনি দলে সক্রিয় ভূমিকা রাখছেন। দল তাকে এ আসন থেকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা ছিল।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬