রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • ব্রজমোহন কলেজের ‘বাকসু’ নাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবহার নিয়ে বিতর্ক

ব্রজমোহন কলেজের ‘বাকসু’ নাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবহার নিয়ে বিতর্ক

Image

বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ ‘বাকসু’ নামে দীর্ঘদিন ধরে পরিচিত। ১৯৫২-৫৩ সেশনে প্রথম গঠিত এ ছাত্র সংসদের নাম দক্ষিণাঞ্চলে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এদিকে সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের ছাত্র সংসদের জন্য একই নাম ব্যবহারের প্রস্তাব করেছে।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তারা দাবি করেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয় যেন তাদের ছাত্র সংসদের জন্য ‘বাকসু’ নামটি ব্যবহার না করে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএম কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাকসুর সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর ফকির বলেন, ‘ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ দক্ষিণাঞ্চলের গণআন্দোলনের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বরিশাল বিভাগ ঘোষণা, পদ্মা সেতু নির্মাণের দাবি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো অনেক আন্দোলনের সূত্রপাত হয়েছে এ ছাত্র সংসদের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘বাকসু নামটি এখন শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি রাজনৈতিক পরিচিতি ও সাংগঠনিক ধারা। এ সংগঠনের মাধ্যমে অনেক জাতীয় নেতা উঠে এসেছেন, যারা পরবর্তী সময়ে সংসদ সদস্য, মন্ত্রী ও নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন বরিশাল বিশ্ববিদ্যালয় একই নাম ব্যবহারের প্রস্তাব দিয়ে বিভ্রান্তি তৈরি করছে।’

আলী আজগর ফকির উদাহরণ দেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে জাকসু, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে জকসু বলা হয়— যাতে নাম নিয়ে কোনো বিভ্রান্তি না হয়। ব্রজমোহন কলেজের বাকসু নামে স্বাতন্ত্র্য রক্ষা করাও তেমনি প্রয়োজন।’

আইনি দিক তুলে ধরে তিনি বলেন, ‘কোনো নাম যদি দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে এবং সমাজে তা স্বীকৃতি পায়, তবে সেটি প্রথাগত অধিকারের আওতাভুক্ত হয়। এ দিক থেকে বাকসু নামে আইনি ও নৈতিক অধিকার বিএম কলেজের।’

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন ‘বাকসু’ নামটি শুধু ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের জন্য সংরক্ষিত রাখে। বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকসুর সাবেক সহ-সাধারণ সম্পাদক মনজুরুল হক জিসান, সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক হাবিবুর রহমান মিল্টন, সাবেক ম্যাগাজিন সম্পাদক নাজমুল হাসান ছবির, বর্তমান শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও সাব্বির হোসেন সোহাগ।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের দাবিতে আন্দোলন করছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য একটি গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। সেই গঠনতন্ত্রে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নাম ‘বাকসু’ প্রস্তাব করা হয়, যা নিয়ে বিতর্ক শুরু হয়।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬