রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ক্রিকেটারদের উদ্দেশে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান, হতাশ ড্যারেন সামি

ক্রিকেটারদের উদ্দেশে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান, হতাশ ড্যারেন সামি

Image

মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেট যে মাঠেই খেলা হোক না কেন, ক্রিকেটাররা ভক্তদের দুয়োর মুখে পড়ছেন। এক্ষেত্রে অবশ্য বেশিরভাগ সময়ই তাদের পারফরম্যান্সকে দায় দেওয়া হয়। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া সব ধরনের খেলায় দুয়ো দেওয়ার এই রীতি আগে থেকেই চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও স্বাগতিক ক্রিকেটারদের লক্ষ্য করে ‘ভুয়া–ভুয়া’ স্লোগান দিয়েছেন ভক্তরা। যা শুনে হতাশ ক্যারিবীয় কোচ ড্যারেন সামি।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। যেখানে প্রতিদিনই দর্শকে পরিপূর্ণ ছিল গ্যালারি। তবে বাংলাদেশের ধবলধোলাই দেখে সমর্থকরা স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন। যে কারণে দুয়ো দিয়েছেন ক্রিকেটারদের। প্রথমে বাংলাদেশি সমর্থকদের নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ক্যারিবীয় তারকা সামি, ‘বাংলাদেশের সমর্থকরা দারুণ। যখনই আসি আমি সবসময়ই তাদের প্রশংসা করি। যদিও আমি এখন খেলছি না, তারা সবসময় ভালোবাসা প্রকাশ করে।’

পরে খেলোয়াড়দের সাথে সমর্থকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সফরকারী এই কোচ বলেন, ‘তারা যেভাবে তাদের খেলোয়াড়দের ট্রিট করেছে আমি এটা পছন্দ করিনি। তারা খেলোয়াড়দের ‘ভুয়া–ভুয়া’ বা এমন কিছু বলেছে। আমি শুনেছি, এটার মানে কী। আপনি একজন সমর্থক এবং প্রত্যেক খেলোয়াড়ই চায় ভালো করতে, আপনাদের তাদেরকে সমর্থন করা উচিত।’

ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে বাংলাদেশি নেট বোলারদের মধ্যে বেশকিছু প্রতিভা খুঁজে পেয়েছেন সামি। এক নেট বোলারকে সিপিএলে খেলাবেন বলেও শোনা গিয়েছিল। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সামি, ‘(তরুণ বোলারকে সিপিএলে নেওয়া) না আমি এমন কিছু করিনি। আমি জানি না এগুলো কিভাবে আসলো। আমি বলতে চাই আমি বাংলাদেশে ১৫ বছর হলো এসেছি। এখানকার মানুষ অনেক ভালো। তারা (নেট বোলার) যখন বল করে আমরা এটা এপ্রিশিয়েট করি। যখন আপনি প্রতিভা দেখবেন তাদেরকে ভালো পরামর্শ দেবেন। আমি নেটে দারুণ কিছু প্রতিভা দেখেছি।’

Releated Posts

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ,…

জুন ১০, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে…

জুন ৯, ২০২৬
আর্জেন্টিনা দল যেন ‘ছোটখাটো হাসপাতাল’

আর্জেন্টিনা দল যেন ‘ছোটখাটো হাসপাতাল’

বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। যেখানে শিরোপার অন্যতম দাবিদার দলগুলো পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে শেষ মুহূর্তের…

জুন ৮, ২০২৬
কোচ হিসেবে যাত্রা শুরু ইনিয়েস্তার

কোচ হিসেবে যাত্রা শুরু ইনিয়েস্তার

ফুটবল বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ও স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা এবার শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। খেলোয়াড়ি…

জুন ২, ২০২৬
বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি…

মে ২৪, ২০২৬
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০…

মে ২০, ২০২৬
আকস্মিক ঢাকায় আসছেন হামজা চৌধুরী

আকস্মিক ঢাকায় আসছেন হামজা চৌধুরী

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আকস্মিক সফরে ঢাকায় আসছেন। আজ মঙ্গলবার ঢাকায় এসে চার-পাঁচ…

মে ৫, ২০২৬