শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • আগামী মাসে ঢাকা–হ্যানয় সরাসরি ফ্লাইট চালু

আগামী মাসে ঢাকা–হ্যানয় সরাসরি ফ্লাইট চালু

Image

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে নবায়নকৃত এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট (এএসএ) চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই আগামী মাস থেকে ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্স।

বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নুগুয়েন মান কুয়ং সোমবার সন্ধ্যায় ঢাকায় ভিয়েতনাম দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘ভিয়েতনাম এয়ারলাইন্স আগামী মাস থেকেই ঢাকা–হ্যানয় রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এটি দুই দেশের জনগণ-জনগণের যোগাযোগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, বর্তমানে ঢাকা ও হ্যানয়ের মধ্যে এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট নবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের আইনি কাঠামো আরও শক্তিশালী হবে।

‘আমরা আশা করছি, চলতি মাসের মধ্যেই এএসএ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে,’ যোগ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত নুগুয়েন মান কুয়ং আরও বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের যাতায়াত আরও সহজ হবে।

উন্নত আকাশ যোগাযোগ দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬