রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, খুনির কঠোরতম শাস্তি চাই: জয়া আহসান

ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, খুনির কঠোরতম শাস্তি চাই: জয়া আহসান

Image

পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই নির্মমতার বিরুদ্ধে একযোগে ক্ষোভ প্রকাশ করছেন।

প্রাণী অধিকার আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুকে তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন—
“ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।”
তার পোস্টে সহমত জানিয়ে অনেকে প্রাণী নির্যাতন আইনের কঠোর প্রয়োগের দাবি তুলেছেন।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তার সরকারি কোয়ার্টারের আঙিনায় একটি মাদি কুকুর আটটি ছানা প্রসব করে। সোমবার হঠাৎ মা কুকুরের ব্যাকুল আচরণ দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন—ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। মৃত ছানাগুলো উদ্ধার হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরে ছানাগুলো মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন,
“সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলো সরাতে বলেছিল। কিন্তু মেরে ফেলা হবে—তা জানতাম না। আমি লজ্জিত ও দুঃখিত।”

এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। ঈশ্বরদী ইউএনও মো. মনিরুজ্জামান বলেন,
“এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। অভিযুক্ত কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি জানান, মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরকে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ। দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছেন সচেতন নাগরিকরা।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬