রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সংস্কৃতি ও শিক্ষা ছাড়া কোনো দেশের রাজনীতি সম্ভব নয়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই লক্ষ্য: ড. আব্দুল মঈন খান

সংস্কৃতি ও শিক্ষা ছাড়া কোনো দেশের রাজনীতি সম্ভব নয়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই লক্ষ্য: ড. আব্দুল মঈন খান

Image

ড. আব্দুল মঈন খান: সংস্কৃতি ও শিক্ষা ছাড়া কোনো দেশের রাজনীতি সম্ভব নয়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই লক্ষ্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সংস্কৃতি, শিক্ষা, সমাজ ব্যতিরেকে কোনো দেশের রাজনীতি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং সর্বশেষ এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

সোমবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। এটা আমি বিশ্বাস করি। অন্তর থেকে বিশ্বাস করি।

তিনি বলেন, আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন, সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরও বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম এবং এই সবকিছুর ফলশ্রুতিতে একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে সেই ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা হয়, যেটা পাঁচ বছর আগে একবার হয়েছিল, সরকার সেটাকে স্তিমিত করে দিয়েছিল অত্যাচার, নির্যাতন, জুলুমের মাধ্যমে। সেটা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেই সময়ে আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে দেশলাই যেমন ঘষা দিয়ে আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণটি ছিল ৫ই আগস্ট। যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটাই হচ্ছে রক্তাক্ত ৩৬শে জুলাইয়ের সত্যিকার ইতিহাস।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি পুরোপুরি, তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন সুদূর প্রায় ১০ হাজার কিলোমিটার দূর থেকে। এবং যাকে অনুসরণ করে এবং যার দিকনির্দেশনায় আমি বলব আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং এক অর্থে বলব আমরা সফল হয়েছি। হ্যাঁ, এটা ঠিক, ৫ই আগস্টে ছাত্ররা অগ্রভাগে ছিল। আমি একটা উদাহরণ দেই, খুব সাদামাটা একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু ১১ জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয় তো একজনই করে। তার অর্থ এইটা নয় যে বাকি ১০জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক না। কাজেই যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলব, সেটা হয়তো সঠিক বিশ্লেষণ হবে না।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬