রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে একসঙ্গে নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে একসঙ্গে নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তফসিল প্রকাশ করা হবে। আর নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে—রমজান শুরুর আগেই।

তিনি জানান, ভোট আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার তারিখ আগামী কমিশন সভায় চূড়ান্ত করা হবে। তার ভাষায়, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে—এমন প্রত্যাশায় শুধু দেশই নয়, আন্তর্জাতিক মহলও বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। অন্তর্বর্তী সরকারও নির্বাচন কমিশনকে সব দিক থেকে সহযোগিতা করছে।”

আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি স্পষ্ট করে বলেন—নির্বাচনী বিধি লঙ্ঘন করলে ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। আর গুরুতর অপরাধ হলে আরপিও-র অন্যান্য ধারায় মামলা ও সাজা হয়ে প্রার্থিতা পর্যন্ত বাতিল হতে পারে।

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশন শতভাগ প্রস্তুত। একই ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হওয়ায় ভোটদান সময় কিছুটা বেশি লাগতে পারে—তাই ভোটের সময় বাড়ানো ও বুথ সংখ্যা বৃদ্ধির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় আছে। পরীক্ষামূলক ‘মক ভোটিং’ও সম্পন্ন হয়েছে।

উৎসবমুখর পরিবেশের বিষয়ে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন—“একই দিনে দুটি ভোট হলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। এতে পুরো প্রক্রিয়া নিজে থেকেই উৎসবমুখর হয়ে উঠবে। প্রচার-প্রচারণার দায়িত্ব তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সমন্বয় করে এগিয়ে নেবে।”

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বাহিনী, মোবাইল কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ইলেক্টোরাল ইনকোয়ারি টিম মোতায়েন থাকবে। পর্যবেক্ষকরাও মাঠে থাকবেন। নতুন সংযোজন হিসেবে ব্যবহার হবে বডিওর্ন ক্যামেরা, যা স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তার দাবি, তফসিল ঘোষণার পর রাজধানী থেকে গ্রাম পর্যন্ত এমন পরিবেশ সৃষ্টি হবে, যাতে কেউ বিশৃঙ্খলা বা বাধা দেওয়ার সাহস না পায়। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬