সোমবার । মে ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • গাজীপুরে টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০০ ঘর পুড়ে ছাই

গাজীপুরে টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০০ ঘর পুড়ে ছাই

Image

গাজীপুর মহানগরীতে একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০টি ঘরে পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার বিকাল ৫টার দিকে নগরের কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মুহূর্তের মধ্যে আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুনের নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এতে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। সেখানে বসবাস করা মানুষের অধিকাংশই শ্রমজীবী।

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, টিনশেডের একটি কলোনির ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কক্ষের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

কলোনিতে বসবাস করা পোশাক শ্রমিক শাহিন আলম বলেন, “অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই আর অবশিষ্ট নাই।”

কান্না করতে করতে কলোনির ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, “কয়েকদিন আগে বেতন পাই। বেতনের সব টাকা রুমে ছিল। ও আল্লাহ আমার সব শেষ হয়ে গেল। রাতে-দিনে ডিউটি করা টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল।”

স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা বলেন, রাস্তা না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Releated Posts

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি…

মে ১৩, ২০২৬
এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল…

মে ১৩, ২০২৬
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর…

মে ১৩, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ…

মে ১৩, ২০২৬
এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন…

মে ১৩, ২০২৬
হামের টিকার তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকার তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে কে দোষ করেছে, সেটা খোঁজার…

মে ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ…

মে ১৩, ২০২৬
ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী…

মে ১২, ২০২৬
ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা…

মে ১০, ২০২৬