মঙ্গলবার । সেপ্টেম্বর ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

৫ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

Image

দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সব বিভাগের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দিন ও রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে—এ অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এসময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Releated Posts

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

✒️বরুণ কুমার দাশ চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননসহ দেশের জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানুষের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যানথ্রপিকের…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জটিলতা বাস্তবসম্মতভাবে সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার আশ্বাস…

সেপ্টেম্বর ১৩, ২০২৬