শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ধর্ম
  • ইসলাম শিক্ষা দেয় আত্মসম্মান বজায় রেখে আল্লাহর ওপর ভরসা রাখতে

ইসলাম শিক্ষা দেয় আত্মসম্মান বজায় রেখে আল্লাহর ওপর ভরসা রাখতে

Image

সম্মান ও মর্যাদার মালিক একমাত্র আল্লাহ। যেকোনো পরিস্থিতিতে তাঁর ওপর আস্থা রেখে যারা নির্ভর করে, তিনি তাদের সম্মানিত করেন। আর যারা পরনির্ভরশীল হয়ে পড়ে, তাদের রয়েছে লাঞ্ছনা। বান্দা যদি দুনিয়ার লোভে কোনো সৃষ্টির সামনে নিজেকে অবনত করে, তবে আল্লাহ তাকে অপমানিত করেন।

আর যে ব্যক্তি দুই হাত আকাশের দিকে তোলে (আল্লাহর কাছে), আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। কারণ ইসলামের শিক্ষা হলো সৃষ্টির কাছে মুখাপেক্ষী না হয়ে আত্মমর্যাদা বজায় রাখা ও সংযত থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘কেউ যদি সম্মান চায় (তবে তা যেন আল্লাহর কাছেই চায়), কেননা সব সম্মান আল্লাহরই।’ (সুরা : ফাতির, আয়াত : ১০)।

অতএব, মুমিনের সম্মান তার সংযমে, তার মর্যাদা তার সন্তুষ্টিতে, আর তার প্রকৃত সম্বল আল্লাহর ওপর ভরসায়। ইসলাম মানুষকে আত্মমর্যাদা ও সংযমের প্রতি উৎসাহ দেয়, একান্ত প্রয়োজন ছাড়া অহেতুক হাত পাতা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় কাজ।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম! তোমাদের মধ্যে কারো রশি নিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে করে বয়ে আনা, কোনো লোকের কাছে এসে চাওয়া অপেক্ষা অনেক ভালো, চাই সে দিক বা না দিক। (বুখারি, হাদিস : ১৪৭০)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি (অভাবের তাড়না ছাড়াই) নিজের সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে সম্পদ ভিক্ষা করে বেড়ায়, বস্তুত সে আগুনের ফুলকি ভিক্ষা করছে। কাজেই এখন তার ভেবে দেখা উচিত সে বেশি নেবে, না কম নেবে। (মুসলিম, হাদিস : ২২৮৯)

মহানবী (সা.)-এর দিকনির্দেশনা মানুষকে মহান আল্লাহর ওপর নির্ভর করে সম্মানজনক জীবিকা লাভের জন্য চেষ্টা করার প্রতি উৎসাহ দেয়। যারা অপ্রয়োজনে মানুষের কাছে হাত পাতে, নিজেকে দরিদ্র হিসেবে চিত্রিত করে, ইসলাম তাদের পছন্দ করে না। এদের সহযোগিতা করার প্রতিও উৎসাহ দেয় না, বরং ইসলাম এমন মানুষকে সাহায্য-সহযোগিতার প্রতি উৎসাহ দেয়, যার প্রয়োজন থাকা সত্ত্বেও সে আল্লাহর ওপর ভরসা করে হাত পাতা থেকে বিরত থাকে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, প্রকৃত মিসকিন সে নয়, যে মানুষের কাছে ভিক্ষার জন্য ঘুরে বেড়ায় এবং দু-এক লুকমা অথবা দু-একটি খেজুর পেলে ফিরে যায়, বরং প্রকৃত মিসকিন সেই ব্যক্তি, যার এতটুকু সম্পদ নেই, যাতে তার প্রয়োজন মিটতে পারে এবং অবস্থা সেরূপ বোঝা যায় না যে তাকে দান-খয়রাত করা যাবে আর সে মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায় না। (বুখারি, হাদিস : ১৪৭৯)

এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়, তারাই সাহায্যের প্রকৃত হকদার, যাদের লজ্জা তাদের হাত পাতা থেকে বিরত রাখে এবং আল্লাহ তাদের আত্মসম্মান ও গোপনীয়তা দিয়ে সম্মানিত করেন।

তবে মুসলমানের শান হলো, অভাব-অনটন দেখা দিলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর ওপর আস্থা রেখে তা থেকে উত্তরণের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা, মেধা ও শক্তিকে কাজে লাগানো। যাতে অন্যের কাছে হাত পাততে না হয়, বরং হালাল পথে উপার্জন করে অপর মুসলমানকে সহযোগিতা করা যায়, ইসলামের খিদমতে অর্থ ব্যয় করা যায়।

এ ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ওপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। ওপরের হাত হলো দানকারী। আর নিচের হাত হলো দান গ্রহণকারী। (বুখারি, হাদিস : ২২৭৫)

মহান আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের তাওফিক দান করুন এবং তাতে ভরপুর বরকত দান করুন। আমিন।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬