শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন পেছানোর দাবি শাখা ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন পেছানোর দাবি শাখা ছাত্রদলের

Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ-২০২৫ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। তবে নির্ধারিত সময়ে নির্বাচন চাচ্ছে ছাত্রশিবির। রবিবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্য কনফারেন্স রুমে মতবিনিময় সভায় তারা এমন দাবি জানান।

জকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে সভায় ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। এতে নিজেদের অবস্থান জানিয়েছে শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা।

শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচন দেখেছি। সেখানে তফসিল ঘোষণার পরে তারা ২ মাস, পক্ষান্তরে ৩ মাস, এমনকি ৪ মাস পর্যন্ত সময় পেয়েছে। কিন্তু আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে ২৭ নভেম্বর।’

তিনি বলেন, ‘আমাদের সাংগঠনিকভাবে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত আমাদের কর্মসূচি রয়েছে ক্যাম্পাসে। এরকম হলে আমরা বিধিমালা অনুযায়ী ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম করতে পারব না। এজন্য বিধিমালায় পরিবর্তন আনতে হবে।’

ছাত্রদলের আহবায়ক আরও বলেন, ‘নির্বাচনের ৯৬ ঘণ্টা আগ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য অনুমতিক্রমে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে। নির্বাচনের সময়সীমা পিছিয়ে নিতে হবে।’

বিষয়টি নিয়ে ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসন জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিল, সে অনুযায়ী নির্বাচনের নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব হলো নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কাছে পৌছানোর বিষয়টি বিবেচনায় ৪৮ বা ৯৬ ঘন্টা পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতির দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে নির্বাচন পেছানো যাবে না।’

ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য, সব শিক্ষার্থীর কাছে পৌঁছানোর জন্য এবং সার্বিক দিক বিবেচনায় নির্বাচনের সময় পেছানোর বিষয়টি বিবেচনায় রাখা যেতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার এবং ক্রিয়াশীল ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিকরা।

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬