বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ২২ বছরের অপেক্ষা শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ জামাল ভূঁইয়া

২২ বছরের অপেক্ষা শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ জামাল ভূঁইয়া

Image

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিপক্ষ, প্রস্তুতি ও চাপ সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেন। তার মতে, এই ম্যাচ কেবল ফুটবল নয়, দেশের আবেগ-উদ্দীপনার বড় প্রতিফলন।

জামাল বলেন, ‘এটা অনেক ইমোশনাল, হাই ভোল্টেজ ম্যাচ। এর পর জাতীয় দলের লম্বা বিরতি। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, সেটা শুধু দলের নয়, সমর্থক এবং পুরো দেশের জন্যই ইতিবাচক হবে।’

ভারতকে সর্বশেষ হারানোর পর কেটে গেছে ২২ বছর। এ দীর্ঘ অপেক্ষার ইতি টানতে দৃঢ়প্রতিজ্ঞ জামাল ভূঁইয়া। বর্তমান স্কোয়াডকে তিনি বাংলাদেশের সেরা দল বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা যে অবস্থায় আছি, এটা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল। অবশ্যই আমাদের বড় সুযোগ আছে।’

ভারত ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনার কথা উল্লেখ করে জামাল হাস্যরসের সুরে বলেন,’কাল অনেক ফ্রি-কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালিও হবে এটা স্বাভাবিক। যদিও আমি এটাকে সাধারণ ম্যাচ হিসেবেই নেব, কিন্তু এর তাৎপর্য আমি জানি।’

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা হামজাকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক। ছয় ম্যাচে চার গোল করা এই ফরোয়ার্ডকে দলের বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি।

বিখ্যাত সেই বাইসাইকেল গোলের প্রসঙ্গ টেনে তিনি বলেন,’হামজাকে অ্যাসিস্ট করতে পেরে আমি সৌভাগ্যবান। বাইসাইকেল গোলটা বাংলাদেশের অন্যতম সেরা হয়তো এক নম্বরেই রাখব।’

হামজার সঙ্গে মাঠের বাইরের বোঝাপড়ার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘হামজার যখনই কোনো সমস্যা হয়, আমাকে টেক্সট বা কল করে। মাঠের বাইরেই আমাদের বোঝাপড়া তৈরি হয়েছে।’

ভারতের বিরুদ্ধে সম্ভাব্য কৌশল নিয়ে জামাল জানান, ডিফেন্সে কিছু সমস্যা থাকলেও আক্রমণে আস্থা রাখছেন তারা।

তিনি বলেন,’ভারত যদি ওপরে উঠে খেলে, আমরা সামনে স্পেস পাব। রাকিব সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়। তাকে ঠিকমতো ব্যবহার করতে পারলে সন্দেশ বা রাহুল যেই থাকুক, ডিফেন্স ভাঙা সম্ভব।’

ঢাকায় জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। 

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬