শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

জন সিনা রেসলিংকে বিদায় জানালেন

Image

বিশ্ব রেসলিং কিংবদন্তি ও ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা কুস্তি জীবনকে বিদায় জানিয়েছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তাঁর শেষ ম্যাচে তিনি হেরে যান গুন্থারের কাছে।১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জন সিনা ও গুন্থারের ম্যাচটি ছিল তীব্র লড়াইয়ে ভরা। ম্যাচের বেশির ভাগ সময় দুইজনই একে অপরকে চাপে রাখেন। সিনা ম্যাচে তিনটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দেন। তিনি গুন্থারকে কমেন্ট্রি টেবিলের ওপর দিয়েও ছুড়ে ফেলেন। তবু পিনফল আদায় করতে পারেননি।

শেষ পর্যন্ত গুন্থার নিজের লক্ষ্য পূরণ করেন। একাধিকবার বাঁচার চেষ্টা করেও সিনা স্লিপার হোল্ডে ট্যাপ আউট করতে বাধ্য হন। এর মাধ্যমেই শেষ হয় সিনার রেসলিং জীবন।

এই রাতকে বড় আয়োজনে রূপ দেয় ডব্লিউডব্লিউই। দর্শক সারিতে উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল, রব ফন ড্যাম, ট্রিশ স্ট্রস, ইভ তরেসসহ আরও অনেকে। ভিডিও বার্তায় শ্রদ্ধা জানান আন্ডারটেকার ও ‘রক’।

প্রথমে রিংয়ে প্রবেশ করেন গুন্থার। এরপর সিনা নামতেই পুরো অঙ্গন কেঁপে ওঠে করতালিতে। ছিল সমর্থনের চিৎকার। সিনা নিজেই ক্যামেরা তুলে রিংয়ের দিকে দৌড়ে যান এবং রিংসাইডে বসা কিংবদন্তিদের অভিবাদন জানান।

ম্যাচ শেষে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। লকার রুম থেকে রেসলাররা রিং ঘিরে ধরেন। সিএম পাঙ্ক ও কোডি রোডস তার কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন।

দর্শকরা তখন একটানা ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনি দেন। সিনা ট্রিপল এইচকে জড়িয়ে ধরেন। শেষবারের মতো একটি ট্রিবিউট ভিডিও দেখানো হয়। এরপর সিনা র‍্যাম্প বেয়ে উঠে দর্শকদের স্যালুট জানান এবং চিরতরে অঙ্গন ছাড়েন।

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬