রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • কামাল জামান মোল্লার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামাল জামান মোল্লার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image

ঢাকা-১৭ আসনে বিএনপি নেতা কামাল জামান মোল্লার আয়োজনে বিএনপি-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকার গুলশান-১ ডিএনসিসি মার্কেটে মোনাজাত ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা-১৭ আসনের আয়োজনে ঢাকার গুলশান-১ ডিএনসিসি মার্কেটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াত সম্পন্ন করা হয়। কোরআন তেলোয়াত শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ঢাকা-১৭ বিএনপির নেতাকর্মী,বিভিন্ন স্তরের সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কামাল জামাল মোল্লা।

কামাল জামান মোল্লা বলেন, “আমরা দেশের গণতন্ত্রের জন্য নিবেদিতপ্রাণ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিল করেছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন”

তিনি আরও বলেন,আমার মা খালেদা জিয়ার উপর নির্মম অত্যাচার চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা ।তাকে জেলে মেরে ফেলার পরিকল্পনা করেছিল কিন্তু দেশবাসীর দোয়ায় আপনাদের দোয়ায় তিনি এখন আমাদের মাঝে আছেন । আমরা চাই আমার মা সুস্থ হয়ে আগামী বাংলাদেশে গণতন্ত্র পূণ্য প্রতিষ্ঠার করুন।

তিনি বলেন,আমরা প্রতি হিংসামূলক রাজনীতি করবো না। এটি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব ।এটি আমাদের সকলের অঙ্গীকার ।

কামাল জামান মোল্লা বলেন, জামাত এতদিন বিএনপির ঘাড়ের উপরে বসে রাজনীতি করে এখন তারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে।তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা মাদ্রাসার মুফতিগণ। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো ঢাকার গুলশান-১ ডিএনসিসি মার্কেট জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬