শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল

মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল

Image

মাদারীপুর-১ (শিবচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লা।

সোমবার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে স্থানীয় রাজনৈতিক কর্মী, শুভানুধ্যায়ী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা চত্বরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামাল জামান নুরুদ্দীন মোল্লা বলেন, জনগণের অধিকার রক্ষা এবং শিবচরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল অঙ্গীকার বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলেমিশে আনন্দঘন পরিবেশে একটি সুন্দর নির্বাচন করতে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো অন্যায় বা মারামারি–কাটাকাটি থাকবে না। নির্বাচন হবে উৎসবের মতো।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা চাই তারা সেই ওয়াদা বাস্তবায়ন করুক। এমন একটি নির্বাচন হোক, যা মানুষ আজীবন মনে রাখবে।”

শিবচরের মানুষ একটি সুন্দর নির্বাচন দেখবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতি তাঁর বিশেষ আস্থা রয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সকাল থেকে আমার জন্য অপেক্ষা করেছেন—এর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা শিবচরকে সুন্দরভাবে তুলে ধরবেন, ন্যায়কে ন্যায়ের জায়গায় তুলে ধরবেন এবং যারা অন্যায় করবে, তাদের অন্যায়কেও তুলে ধরবেন।”

শেষে তিনি উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬