শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • একটি পরাজিত দল ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: মফিকুল হাসান তৃপ্তি

একটি পরাজিত দল ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: মফিকুল হাসান তৃপ্তি

Image

বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে শহীদ জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। সেদিন তারা শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, দেশনায়ক তারেক রহমানকে দেশছাড়া করেছে, বেগম জিয়াকে হত্যা করতে চেয়েছিল। তাকে যথাযথ চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এদেশের মানুষের আশীর্বাদ এবং ভালোবাসায় জিয়া পরিবার ইতিহাসে আজ স্বতন্ত্র জায়গা করে নিয়েছে।

বুধবার শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, সংবিধানে গণভোট নাই, পিআর নেই। অথচ একটি দল ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা চালাচ্ছে। পরাজিত শক্তির সেই দলটির আশা কখনো পূরণ হবে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকারভাতার ব্যবস্থা করা হবে। মা-বোনদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। মাদক বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজদের ঠাঁই শার্শার মাটিতে হবে না।

তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বলেন, দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। সকলেই আমরা বাংলাদেশি। সকলকে একসাথে নিয়ে এলাকার উন্নয়ন করা হবে।

এসময় আরও বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহবুদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান হবিবর রহমান হবি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক  নেতা মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, পুটখালী ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু প্রমুখ।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬