রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ছাত্র উপদেষ্টারা জুলাইকে বিক্রি করেছে: মুনতাসির মাহমুদ

ছাত্র উপদেষ্টারা জুলাইকে বিক্রি করেছে: মুনতাসির মাহমুদ

Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মহাসচিব আখতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন সংগঠনটির সাবেক এক নেতা মুনতাসির মাহমুদ। সারা দেশের আদালতগুলোতে পিপি (পাবলিক প্রসিকিউটর) নিয়োগ দেওয়ার নামে আখতার কোটি কোটি টাকা ‘ঘুষ’ নিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব অভিযোগ করেন তিনি। মুনতাসির মাহমুদের এ অভিযোগের ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হাজার হাজার মানুষ তার লাইভ ভিডিওতে বিভিন্ন প্রতিক্রিয়া জানান।

মুনতাসির জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপ-পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন।

পরে রেড ক্রিসেন্ট সোসাইটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে মগবাজারে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যে ঢুকে বিক্ষোভ করে চাকরি হারান মুনতাসির মাহমুদ। পরে গত ১২ অক্টোবর এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকেও অব্যাহতি দেওয়া হয়।

মুনতাসির মাহমুদ বলেন, আখতার হোসেন সাহসী ছেলে। জুলাই অভ্যুত্থানে তার অনেক অবদান রয়েছে। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিয়েছিলেন। কিন্তু তিনি বিভিন্ন আদালতে পিপি বসানোর নামে কোটি কোটি টাকা ঘুষ খেয়েছেন।

দুর্নীতির এসব তথ্য ফাঁস করায় তার নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলেও জানান মুনতাসির। তিনি বলেন, বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা। ডিসি-ওসি থেকে শুরু করে পেট্রোবাংলা, এসেনসিয়াল ড্রাগের এমডি বসানোর নামে শত শত কোটি টাকা নিয়েছে। সব প্রমাণ রয়েছে।

মুনতাসির বলেন, আমি আমার সততা দিয়েই ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করব। আল্লাহ আমার সঙ্গে আছেন, প্রতিটি মানুষ আমার সঙ্গে আছেন। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নক দেব। বিনীতভাবে বলব, আমি মুনতাসির মাহমুদ, আমি আপনাদের জন্য কাজ করতে চাই।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬