শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

শততম টেস্টে স্মরণীয় সেঞ্চুরি মুশফিকের

Image

মুশফিকুর রহিমের অপেক্ষা ছিল মাত্র ১ রানের। সেই অপেক্ষা শেষ হতে আজ লাগল ৮ বল। ম্যাথু হ্যামফ্রিসের করা দিনের প্রথম ওভারটা তিনি মেডেন দেন। আগের দিনের জমিয়ে রাখা রোমাঞ্চটা বাড়ে আরও। গ্যালারির দর্শকদের ভিড়ও বাড়তে শুরু করে ততক্ষণে। তাঁদের অপেক্ষাটা যদিও খুব লম্বা হয়নি।

জর্ডান নিলের করা পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন লিটন দাস। এক বল ডট দিয়ে পরের বলে দৌড়ে এক রান নিয়ে মুশফিক পৌঁছে যান সেঞ্চুরিতে। সেঞ্চুরি করে কিছুটা থমকেই যেন গিয়েছিলেন মুশফিক। ধীরস্থিরভাবে হেলমেট খুলে তা উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের ড্রেসিংরুমের দিকে। মাঠেই সেজদা দিয়ে কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি।

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকের এ ইনিংস যেন তাঁর ২০ বছরের লম্বা ক্যারিয়ারের প্রতিচ্ছবিই হয়ে থাকল। গতকাল টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর ক্রিজে আসেন। দলের ইনিংসকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এরপর যথারীতি নিজের কাঁধে তুলে নেন মুশফিক।

প্রথম দিনে মধ্যাহ্নভোজ বিরতির পর প্রথম বলেই বাউন্ডারিতে ৮৩ বলে ফিফটি পান। আজ সেঞ্চুরিতে পৌঁছেছেন ১৯৫তম বলে। পুরো ইনিংসে বাউন্ডারি থেকে করেছেন মাত্র ২০ রান।

টেস্টটা এমনিতেও মুশফিকের জন্য স্মরণীয় হয়ে থাকার কথা সব সময়। শততম টেস্ট খেলতে নামা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি। কাল টেস্টের প্রথম দিনে তাঁকে ঘিরে ছিল অনেক আয়োজনও। সেই উদ্‌যাপন এবার আরও রঙিন হয়ে উঠল সেঞ্চুরিতে।

দেড় শ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের প্রথম হলেও শততম টেস্ট খেলা ক্রিকেটারের তালিকায় মুশফিক ৮৪তম। তবে এমন ম্যাচে সেঞ্চুরি করে তিনি ঢুকে গেছেন ছোট্ট একটা তালিকায়। শততম টেস্টে তাঁর আগে সেঞ্চুরি করা ক্রিকেটারের সংখ্যা যে মাত্র ১০!

অস্ট্রেলিয়ার রিকি পন্টিং নিজের শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। মুশফিক এখন নিজের শততম টেস্টে পন্টিংকে ছুঁয়ে ফেলতে পারেন কি না, সেটি দেখতে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

তবে মুশফিক এই ইনিংসেই চাইলে ঢুকে যেতে পারেন আরও বিরল এক কীর্তিতে। শততম টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি আছে শুধু ডেভিড ওয়ার্নার ও জো রুটের। তাঁদের পাশে নাম লেখাতে এখনো লম্বা পথ পারি দিতে হবে মুশফিককে।

তবে মঞ্চটা তাঁর জন্য সাজিয়েই রাখা হয়েছে—আয়ারল্যান্ডের বোলিং আর মিরপুরের চেনা কন্ডিশনে মুশফিকের জন্য তা করাও খুব কঠিন হওয়ার কথা নয়। আর ডাবল সেঞ্চুরিটাও তাঁর জন্য নতুন নয়, এর আগে তিনবার দ্বিশতক হাঁকিয়েছেন। সেটির দুটি আবার উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে, যে কীর্তি নেই দুনিয়ার আর কারোই।

সেঞ্চুরির পর অবশ্য বেশিদূর আর এগোতে পারেননি মুশফিক। ৯৯তম ওভারে হামফ্রিসের প্রথম বলে বলবার্নিকে ক্যাচ দিয়ে আউট হন। ৫ চারে ২১৪ বলে ১০৬ রানের ইনিংস খেলে মুশফিক ড্রেসিংরুমে ফেরার সময় করতালিতে ফেটে পড়ে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬