রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • রংপুরে স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপির দুই নেতা গ্রেপ্তার

রংপুরে স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপির দুই নেতা গ্রেপ্তার

Image

রংপুরে এক স্কুলছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন গতকাল মঙ্গলবার রাতে ওই দুজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি ঘটে গতকাল রাত ৮টার দিকে নগরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্কের মোড় এলাকায়। আটক দুজন হলেন এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির সদস্য রাগীব হাসনাইন (৩০) এবং রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৮)। রাকিবুল এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা মামলার প্রধান আসামি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় কাওছার একাডেমির সামনে দুই স্কুলছাত্রের মধ্যে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে রাগীব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষারসহ কয়েকজন মোটরসাইকেলে করে সেখানে যান।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী চা-দোকানি
বলেন, একপর্যায়ে তুষার কোমর থেকে পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকিয়ে ধরেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তুষার ও রাগীবকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাগীবের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, উদ্ধার করা অস্ত্রটি গুলি ছোড়ার মতো অবস্থায় আছে কি না, তা পরীক্ষার জন্য পাঠানো হবে। সেটি আগ্নেয়াস্ত্র প্রমাণিত হলে অস্ত্র আইনে আরেকটি মামলা হবে।

এদিকে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়িয়ে নিতে রাতেই থানায় যান এনসিপির নেতারা। দলের মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, রাগীব আমাদের দলের সদস্য এবং রাকিবুল সমর্থক। রাকিবুলের ভাগনেকে মারধর করা হচ্ছে শুনে তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু উত্তেজিত লোকজন মব তৈরি করে খেলনা পিস্তল দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়। আমরা বিষয়টি জানতেই থানায় গিয়েছিলাম।

ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা বলেন, ‘আমার ছেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। বন্ধুদের মধ্যে পুরোনো কোনো বিষয় নিয়ে ঝামেলা ছিল বলে শুনেছি। কিন্তু এনসিপির নেতাসহ কয়েকজন এক ছাত্রের পক্ষ নিয়ে আমার ছেলেকে মারধরের পর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। স্থানীয় লোকজন সময়মতো ওদের না আটকালে বড় ক্ষতি হয়ে যেত।’

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬