রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি কমানো ও মূল্যস্ফীতি বাড়ানো হচ্ছে: অর্থ উপদেষ্টা

সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি কমানো ও মূল্যস্ফীতি বাড়ানো হচ্ছে: অর্থ উপদেষ্টা

Image

চলমান ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি কমানোসহ মূল্যস্ফীতি পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, আমরা যখন বাজেট দিয়েছিলাম তখন বাস্তবতার নিরিখেই দিয়েছিলাম। সংশোধিত বাজেটে বিরাট ব্যত্যয় ঘটবে, তা কিন্তু না। আমরা যখন বাজেট ইমপ্লিমেন্টে যাই, তখন নানা রকম ইস্যু আসে। প্রথম অর্থসংস্থানের ব্যাপার আছে। এখন দুইটা মেজর জিনিস আমরা রেখেছি।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজেট সংশোধনের সময় হয়ে আসছে, আপনারা যখন বাজেট দিয়েছিলেন এবং এডিপির যে সাইজ দিয়েছিলেন তখন বলেছিলেন এটা রিয়েলিস্টিক, প্রেগমেটিক (বাস্তবধর্মী) উপায়েই করা হয়েছে। এখন শোনা যাচ্ছে স্যার বাজেটকে আবার কমিয়ে আনা হবে। তাহলে আগের যে প্রেগমেটিক উপায়ে রিয়েলিস্টিক বাজেট করা হয়েছিল সেটা কী আমাদের ভুল ছিল বা সমস্যা ছিল— এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ওই সময়ের প্রেক্ষাপটে ওটা রিয়েলিস্টিক ছিল। আমরা যখন বাজেট বাস্তবায়নে যাই, তখন নানা রকম বিষয় আসে। প্রথমত অর্থসংস্থানের ব্যাপার আছে। এনবিআর বন্ধ থাকার পরে আপনারা দেখেছেন আমরা যাচাই করছি, তারপর যারা বাস্তবায়ন করছে তাদের ব্যাপারে কিছুটা বিষয় আছে, আর সবাই তো বাস্তবায়ন করতে পারেনি। অনেক রকম বিষয় চলে আসে।

তিনি বলেন, একেবারে ড্রাস্টিকালি (ব্যাপকভাবে) আমাদের বাজেট থেকে যে খুব একটা বিরাট ব্যত্যয় ঘটবে তা কিন্তু না। মোটামুটি আমরা শুধু প্রবৃদ্ধি বলেছি, প্রবৃদ্ধি আমরা কমিয়েছি, আর মূল্যস্ফীতি আমরা বলছি ৫, সেটা ৭ করেছি। এখন এই দুইটা মেজর জিনিস আমরা রেখেছি। আর বাকিগুলো টাকার অংকে খুব বেশি হেরফের হবে না মনে হয়। আমরা দেখি শেষ পদ্ধতিতে কতটুকু টেকে।

রাজস্ব বোর্ড এমনি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে, বারবার এ অবস্থায় পেট্রোলিয়ামে কর্পোরেশনের কাছে রাজস্ব পাওনা হলো প্রায় তিন হাজার কোটি টাকা, একইভাবে পেট্রোবাংলার কাছে পাওনা হলো প্রায় দুই হাজার ৫০০ কোটি, এই বকেয়া টাকা উদ্ধারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা তাগাদা দিচ্ছি। ওদের অনেক রকম ফ্যাক্টর আছে। আমরা যে দামে পেট্রোল কিনি, সেই দামে তো বিক্রি করতে পারছি না। আমরা তো প্রাইস অ্যাডজাস্ট করতে পারছি না।

তিনি বলেন, ওদের দিকটাও আছে যে পুরপুরি আমরা ওদেরকে এলাও করছি না ক্যারিব্রেনেট করার জন্য আমরা যদি দিতাম যে তোমরা প্রাইস বাড়িয়ে দাও অন্তত তারা দিতে পারতো। সবদিক দেখতে হবে তো আমরা কনসার্ন যে রাজস্ব বাড়ানোর জন্য। আমরা রাজস্ব বাড়ানোর জন্য চেষ্টা করছি। ট্যাক্স যেন ফাঁকি না দেয়, লিকেজ যেন না হয়৷ ওইদিকে বেশি নজর দিয়েছি। সবচেয়ে বেশি কিন্তু এসে ট্যাক্সটা এফেক্ট করার আদেশটা ওইখানে।

তিনি বলেন, তাদের দিক থেকেও একটি বিষয় আছে যে, আমরা পুরোপুরি তাদের ক্যালিব্রেশন করার (দাম সমন্বয়ের) অনুমতি দিচ্ছি না। আমরা যদি সেই অনুমতি দিতাম যে তোমরা দাম বাড়িয়ে দাও, তাহলে অন্তত তারা করত। সব দিক দেখতে হবে। আমরা রাজস্ব বাড়ানোর বিষয়ে সচেতন। রাজস্ব বাড়ানোর জন্য চেষ্টা করছি। বিশেষ করে, ট্যাক্স যেন ফাঁকি না দেওয়া হয় এবং রাজস্বে যেন কোনো লিকেজ (ফাঁকফোকর) না থাকে, সেদিকে বেশি নজর দিয়েছি। সবচেয়ে বেশি প্রভাব কিন্তু পড়েছে ওই ট্যাক্সকে কার্যকর করার নির্দেশনার ওপরই।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬