রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার প্লেনের সামনের চাকা ক্ষতিগ্রস্ত

শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার প্লেনের সামনের চাকা ক্ষতিগ্রস্ত

Image

বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের চালকের উদাসীনতা ও অবহেলার দরুণ এয়ার ইন্ডিয়ার একটি এয়ার ক্রাফট (এ৩২০) এর সামনের চাকা (নুজ হুইল/ বা ল্যান্ডিং গিয়ার) ভেঙ্গে যাওয়ায় ওই ফ্লাইট বাতিল করতে হয়েছে। এআই ২৩৮ ফ্লাইটটি শনিবার রাত সাড়ে ৯ টায় হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবার সময়সূচিতে ছিল।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাতে ১২৬ জন যাত্রী ওই ফ্লাইটে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকাট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরণের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই চাকা (নুজ হুইল) ভেঙ্গে যাওয়ায় এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয। রবিবার সকালে তাদের কজনকে মুম্বাইয়ের ফ্লাইটে কিছু সংখ্যাক যাত্রী পাঠানো হয়।
এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি এখনো বে–এরিয়ায় পার্কিং করা আছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, টুবার লেস পুশকার্ট দিয়ে রং এলাইমেন্টে ধাক্কা দেয়ায় এধরণের ক্ষতি হয়েছে। এটা একান্তই চালকের গাফিলতি বা দািয়ত্বহীনতা ছাড়া আর কিছুই নয়। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি মেরামত করতে বেশ সময় লাগতে পারে। বিমান ক্ষয়ক্ষতি নিরুপণ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান দৈনিক জনকন্ঠকে বলেন, ইতোমধ্যে ওই চালককের এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এবং কারণ দর্শানো হয়েছে। আজ সোমবার তাকে বরখাস্ত করা হবে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬