শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • শাকিব খানের নতুন লুক ঘিরে বিতর্ক: পৃথ্বীরাজ সুকুমারনের লুকের সঙ্গে মিল রয়েছে?

শাকিব খানের নতুন লুক ঘিরে বিতর্ক: পৃথ্বীরাজ সুকুমারনের লুকের সঙ্গে মিল রয়েছে?

Image

গত দুদিন শাকিবের নতুন লুক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলেছে। আলোচনা অতিরিক্ত হতে গিয়েই শাকিবের এই লুকের মিল খুঁজে পেলেন চলচ্চিত্রপ্রেমীরা। শাকিব খানের এই লুকে এর আগেও দেখা গেছে; অন্য সিনেমার এক নায়কের লুকে।

ভারতের দক্ষিণের মালায়ালাম ইন্ডাস্ট্রিজের অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই লুকে আগেই ধরা দিয়েছিলেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে- শাকিব কি নকল করলেন? নাকি শাকিবকে নকল করানো হলো।
দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন—দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেটে, ওপরে সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং করা। উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক।

মিল রয়েছে চশমা ও গোঁফে! দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ ও ঘন গোঁফ।

চোখে সানগ্লাস। ফলে তাদের লুকে একধরনে আভিজাত্য এসেছে। সানগ্লাসের পার্থক্য রয়েছে! শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস,পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন।

ফলে দুজনকে একত্রে লুকের ক্ষেত্রে আলাদাও করা যাচ্ছে না।
চুলের স্টাইলেও ভিন্নতা নেই। দুজনের হেয়ারস্টাইলে রয়েছে মিল। ফলে পাশাপাশি দুজনকে একই লুকেই দেখা যাচ্ছে।

চলতি বছরের মার্চে মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণায় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান এই একই লুকেই ধরা দেন।

এই সিনেমাটি ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। এই সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন জায়েদ মাসুদের চরিত্রে; যিনি হলেন ক্বুরেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার। ‘লুসিফার’ ছবিতে তাকে এই সিন্ডিকেটের সামরিক প্রধান হিসেবে দেখানো হয়েছিল, এবং ‘এম্পুরান’-এ তার অতীত ও নেপথ্যের কাহিনি তুলে ধরার কথা।

আবার শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার‘-এর গল্পেও পৃথ্বীরাজের সিনেমার সঙ্গে মিল থাকবে কি না, তা নিয়েও থাকছে প্রশ্ন! কারণ, শাকিব খান ‘সোলজার‘ সিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে বলে শোনা গেছে। এই অ্যাকশন-থ্রিলারের প্রেক্ষাপট যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারানের আলোচিত সিনেমা ‘এল টু এমপুরান’- এর সঙ্গে

একজন দুর্নীতির বিরুদ্ধে লড়াকু সৈনিক, আর অন্যজন এক প্রভাবশালী সিন্ডিকেটের সামরিক প্রধান। ফলে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে।

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬