শুক্রবার । আগস্ট ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্রাইম ওয়াচ
  • কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য

কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য

Image

কুমিল্লার মেঘনা উপজেলায় চাঁদাবাজবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নৌ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার দক্ষিণ পাশে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা জোরপূর্বক টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন এএসআই মাকসুদ, কনস্টেবল সাইদুল ও সোহাগ।

অভিযানকালে নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা ও রুপ মিয়ার ছেলে সাজ্জাদকে আটক করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ি। চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধ: চরম দুর্ভোগে হাজারো মানুষ, ক্ষোভে ফুসছে এলাকাবাসী

আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধ: চরম দুর্ভোগে হাজারো মানুষ, ক্ষোভে ফুসছে এলাকাবাসী

রাজউকের অনুমোদিত মাস্টারপ্ল্যান ও ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী নির্মিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ ফুট…

জুলাই ৩১, ২০২৬
বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি ফরহাদ, সম্পাদক মোজাম্মেল

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি ফরহাদ, সম্পাদক মোজাম্মেল

রাজধানী ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা…

জুলাই ৩০, ২০২৬
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ বাজার ও যোগাযোগপথে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক…

জুলাই ৩০, ২০২৬
চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ফল মেলা

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ফল মেলা

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে জেলা ফল মেলা-২০২৬। বুধবার…

জুন ২৪, ২০২৬
সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়…

জুন ২৪, ২০২৬
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মো. জোবায়ের হোসেন (১৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ৩…

জুন ৮, ২০২৬
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে…

জুন ৩, ২০২৬
একা ঘরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

একা ঘরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে…

জুন ২, ২০২৬
হারিয়ে যাওয়া মানুষটি ৩৮ বছর পর দরজায় কড়া নাড়লেন 

হারিয়ে যাওয়া মানুষটি ৩৮ বছর পর দরজায় কড়া নাড়লেন 

একটি বাড়ি। একটি অপেক্ষা। একটি দীর্ঘশ্বাসে ভরা জীবন। ৩৮ বছর আগে যে মানুষটি অভিমান করে ঘর ছেড়েছিলেন, তাকে…

জুন ২, ২০২৬