শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে : কেট উইন্সলেট

নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে : কেট উইন্সলেট

Image

হলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী কেট উইন্সলেট। একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। গড়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। অভিনয়ে চার দশক পেরিয়ে আজও তিনি হিট এন্ড ফিট। সদ্যই ৫০ বছরে পা দিয়েছেন এ গুণী অভিনেত্রী। ৪ অক্টোবর ছিল তার ৫০ তম জন্মদিন। ৫০ পূর্ণ হওয়া উপলক্ষে ‘ভোগ ইউকে’তে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে তিনি জানান, নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে।

কেট উইন্সলেট বলেন, ‘নারীরা বয়সে যত বড় হন, তত সুন্দর হয়ে ওঠেন। আমাদের মুখ আসলে আরও নিজের মতো হয়ে ওঠে, হাড়ের গড়নে ঠিকঠাক বসে যায় জীবনের ছাপ, ইতিহাস যুক্ত হয়। আমি চোখের কোণের রেখা, হাতের পেছনের বলিরেখাকে খুব সুন্দর মনে করি। পঞ্চাশে পা দিয়ে নতুন পরিকল্পনা করেছেন কেট, ‘আমি ৫০তম বছরে ৫০টা ভালো কাজ করব।

হয়তো কোনো পাহাড়ে উঠব, যেখানে আগে যাইনি, কিংবা কোনো নতুন জায়গায় যাব, অথবা নিছক কারও জন্য একটা ভালো কাজ করব। আমি একটা ছোট তালিকা তৈরি করছি।

১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান কেট। পরের বছরগুলোয় কেট ঝুঁকি নিয়েছেন, তাকে দেখা গেছে ‘হোলি স্মোক!’, ‘কুইলস’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’সহ নানারকম ভিন্নধর্মী কাজে। ২০০৮ সালে ‘দ্য রিডার’–এর জন্য জিতেছেন অস্কার।

সিনেমার সঙ্গে টিভিতেও সাফল্য পেয়েছেন কেট, এইচবিওতে তাঁর মিনি সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’ বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। সম্প্রতি অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমাতেও দেখা গেছে অভিনেত্রীকে।

Releated Posts

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে ফরিদা পারভীন

প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে ফরিদা পারভীন

‘লালন কন্যা’ নামে পরিচিত কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৩ সেপ্টেম্বর)। প্রিয় এই শিল্পীকে স্মরণ…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
যার গানে মুগ্ধ ছিলেন, সেই জেমসের সঙ্গেই মঞ্চ মাতাবেন রূপম

যার গানে মুগ্ধ ছিলেন, সেই জেমসের সঙ্গেই মঞ্চ মাতাবেন রূপম

বহুবার নগরবাউল মাহফুজ আনাম জেমসের প্রতি মুগ্ধতার কথা প্রকাশ করেছেন কলকাতার রকশিল্পী রূপম ইসলাম। তরুণ সময়ে জেমসের গান…

সেপ্টেম্বর ১২, ২০২৬
পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার…

আগস্ট ২৬, ২০২৬
চটেছেন পূজা চেরী, বললেন ‘আমার এখনো বিয়ে হয়নি’

চটেছেন পূজা চেরী, বললেন ‘আমার এখনো বিয়ে হয়নি’

চটেছেন চিত্রনায়িকা পূজা চেরী। তার বিয়ে নিয়ে মুখরোচক গুজব ও ভিত্তিহীন খবরকে উড়িয়ে দিয়েছেন তিনি। পূজার কথায়, ‘আমার…

আগস্ট ১৮, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনেও। বিশ্বকাপ…

জুলাই ১৯, ২০২৬
বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছিল ‘শিকার’ সিনেমাটির নাম। কিন্তু নানা কারণে এর…

জুলাই ২, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় বিচ্ছেদ আর দূরত্বের গুঞ্জন তুঙ্গে,…

জুন ২৪, ২০২৬