বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • পরীক্ষার ভয় দূর করতে যে ৯ অভ্যাস গড়ে তোলা জরুরি

পরীক্ষার ভয় দূর করতে যে ৯ অভ্যাস গড়ে তোলা জরুরি

Image

পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করা অনেক শিক্ষার্থীর জন্যই স্বাভাবিক বিষয়। পড়া ঠিকমতো শেষ না হওয়া, প্রস্তুতির অভাব বা সময়ের চাপ এসব কারণে আতঙ্ক আরো বাড়ে। তবে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করলে এই ভয় কাটানো সম্ভব। শিক্ষকদের মতে, কিছু অভ্যাস গড়ে তুললে পরীক্ষার আগে আত্মবিশ্বাসও বাড়বে, ফলাফলও হবে ভালো।

চলুন, জেনে নিই এমন ৯টি বাস্তব পরামর্শ যেগুলো নিয়মিত অনুসরণ করলে পরীক্ষার সময়টাও হয়ে উঠতে পারে অনেক সহজ ও চাপমুক্ত।

রঙিন মার্কার দিয়ে পড়া গুছিয়ে নিন
নোট বা বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো রঙ দিয়ে হাইলাইট করুন। আলাদা আলাদা রঙ ব্যবহার করুন যেমন কুইজের জন্য গোলাপি, শর্ট নোটের জন্য সবুজ। এতে চোখে পড়বে দ্রুত, পড়া মনে রাখাও সহজ হবে।

পর্যাপ্ত সময় হাতে রাখুন
পরীক্ষার আগের রাতে সব মুখস্থ করার চিন্তা মাথা থেকে বের করে দিন। আগে থেকেই একটু একটু করে পড়া শুরু করুন। এতে চাপ কমবে এবং পড়াটাও গভীরভাবে শেখা সম্ভব হবে।

শিক্ষকদের সঙ্গে নিয়মিত কথা বলুন
শিক্ষকরা ভয় পাওয়ার জন্য নয়, সাহায্য পাওয়ার জন্য।

আপনার কোনো প্রশ্ন থাকলে দ্বিধা না করে শিক্ষককে জিজ্ঞেস করুন। পরামর্শ চাইলে অবশ্যই সাহায্য করবেন।

মূল পয়েন্ট হাইলাইট করে রাখুন
যেসব পরীক্ষায় বই দেখে লেখা যায়, সেগুলোর জন্য তো হাইলাইট জরুরি। আর যেসব পরীক্ষায় বই দেখা যায় না, তাও হাইলাইট করলে পড়ার সময় দ্রুত গুরুত্বপূর্ণ অংশগুলো খুঁজে পাওয়া যায়।

স্লাইড শো তৈরি করে পড়ুন
নোটগুলো ডিজিটালি সাজিয়ে স্লাইড বানিয়ে পড়লে পড়া আরো আনন্দদায়ক হয়ে ওঠে। তথ্য মনে রাখতেও সহজ হয়।

নিজের একটি পড়ার রুটিন তৈরি করুন
কোন সময়ে কোন বিষয় পড়বেন, কতক্ষণ পড়বেন এসব পরিকল্পনা করে একটি রুটিন তৈরি করুন। পরিকল্পনা থাকলে পড়ায় গতি আসে, মনোযোগ বাড়ে।

নিজেই নিজের পরীক্ষা নিন
বন্ধুদের নিয়ে মক টেস্ট করুন, অথবা একা বসে প্রশ্ন বানিয়ে নিজের পরীক্ষা নিন। এতে পরীক্ষার চাপ কমবে আর প্রস্তুতিও আরো মজবুত হবে।

একই পড়া বারবার পড়ুন
একবার পড়ে রেখে দিলে মনে থাকবে না। তাই বারবার পড়ুন। হাইলাইট করা অংশগুলো বারবার দেখলে মুখস্থ করার প্রয়োজনও পড়বে না, নিজেই মনে গেঁথে যাবে।

নিজের ওপর বিশ্বাস রাখুন
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে বিশ্বাস করুন। আপনি পারবেন, এই বিশ্বাস থাকলে পড়ায় আগ্রহ বাড়বে এবং পরীক্ষায় ভালো করাও সহজ হবে।

পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়, বরং নিজের শেখা যাচাই করার একটি সুযোগ। ঠিকভাবে প্রস্তুতি নিলে, নিয়মিত পড়াশোনা করলে এবং আত্মবিশ্বাস থাকলে পরীক্ষার দিনটা হয়ে উঠবে আপনার জন্য জয়ের দিন।

Releated Posts

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

A two-day ‘New Zealand Education Expo’ was held in Dhaka, offering Bangladeshi students opportunities to pursue higher education,…

জুলাই ২০, ২০২৬
Three-day Bangladesh International Education Expo begins in Dhaka on July 23

Three-day Bangladesh International Education Expo begins in Dhaka on July 23

The 64th Bangladesh International Education Expo (BIEE) 2026, one of South Asia’s largest international education festivals, is set…

জুলাই ২০, ২০২৬
শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার গণ্ডি থেকে বের করে দক্ষ, চিন্তাশীল এবং পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক…

জুন ১৮, ২০২৬
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতেই বাংলাদেশের ভবিষ্যৎ…

জুন ১১, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি…

জুন ৩, ২০২৬
ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী…

মে ১২, ২০২৬
সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারা দেশে শুরু আজ থেকে হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু…

এপ্রিল ১৫, ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত আজ আসতে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত আজ আসতে পারে

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লেন্ডেড (অনলাইন ও সশরীর মিলিয়ে) ক্লাস চালুর…

এপ্রিল ২, ২০২৬