রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • রাস্তার ধারে শালপাতার থালায় খেলেন রজনীকান্ত

রাস্তার ধারে শালপাতার থালায় খেলেন রজনীকান্ত

Image

দক্ষিণ ভারতের তারকা রজনীকান্ত যেন আবারও প্রমাণ করলেন সরল জীবনযাপনই তাঁর সবচেয়ে বড় পরিচয়। পর্দার বাইরে একেবারে সাধারণ, বিনয়ী এই মানুষটি সম্প্রতি গিয়েছিলেন হিমালয়ে, একান্ত আধ্যাত্মিক যাত্রায়। ব্যস্ত কাজের ফাঁকে নিজেকে একটু শান্তিতে খুঁজে নিতে বেরিয়ে পড়েন গঙ্গাতীরের ঋষিকেশে।

শালপাতার থালায় খাবার
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, সাদা পোশাক পরিহিত রজনীকান্ত বসে আছেন পাহাড়ি এক রাস্তার ধারে। সামনে রাখা পাথরের ওপর পাতালের (শালপাতার তৈরি একবার ব্যবহার উপযোগী থালা) মধ্যে পরিবেশিত খাবার খাচ্ছেন। পাশে পার্ক করা আছে একটি গাড়ি, পেছনে পাহাড়ের মনোরম দৃশ্য। সহজ-সরল ছবিটিই যেন এই দক্ষিণি তারকার জীবনের দর্শন প্রকাশ করে খ্যাতির শিখরে থেকেও মাটির মানুষ রজনীকান্ত।

আধ্যাত্মিক শান্তির খোঁজে
জানা গেছে, এই সফরে তিনি গিয়েছিলেন স্বামী দয়ানন্দ আশ্রমে। সেখানে তিনি স্বামী দয়ানন্দকে শ্রদ্ধা নিবেদন করেন এবং গঙ্গাতীরে বসে ধ্যানও করেন। সন্ধ্যায় গঙ্গা আরতিতে অংশ নেন তিনি, আর এই মুহূর্তগুলোর কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে।

হৃষিকেশের পর অভিনেতা নাকি গিয়েছিলেন উত্তরাখণ্ডের দ্বারাহাটেও, যা হিমালয়ের আরেকটি শান্ত ধ্যানকেন্দ্র হিসেবে পরিচিত।

ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ
এই সফরের মধ্যেও মানবিক দিক থেকে রজনীকান্ত ছিলেন সজাগ। তামিলনাড়ুর করুরে তামিলাগা ভেট্রি কাজাগম দলের সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদদলিত ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন। অভিনেতা-রাজনীতিক বিজয়ের আয়োজিত এই র‍্যালিতে প্রাণ হারান বেশ কয়েকজন সাধারণ মানুষ। তিনি তামিলনাড়ু সরকারের প্রতি আহ্বান জানান, যেন আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেওয়া হয়।

আশ্রমে ভক্তদের সঙ্গে আলাপচারিতা
আরেকটি ছবিতে দেখা গেছে, রজনীকান্ত আশ্রমে কয়েকজন পুরুষের সঙ্গে আলাপ করছেন। আরেকটি ছবিতে তিনি এক পুরোহিতের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। পুরো সফরজুড়ে তাঁর মুখে প্রশান্ত হাসি, যা যেন বলে খ্যাতি নয়, শান্তিই জীবনের সত্য আনন্দ।

‘কুলি’তে শেষ দেখা
চলতি বছর ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের সর্বশেষ ছবি ‘কুলি’, যেটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নাগার্জুনা ও শ্রুতি হাসান। বক্স অফিসে ছবিটি দারুণ সাড়া ফেলেছে, আর রজনীকান্তের অভিনয়—সব সময়ের মতোই, দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।-এনডিটিভি

Releated Posts

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভারতের বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখনও থামেনি। সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তী…

জুন ৮, ২০২৬
কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে…

মে ২৪, ২০২৬
রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় ঘটছে ফের পালাবদল। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি…

মে ৫, ২০২৬
প্রথমবার ভোটের ময়দানে নেমেই ১০০ আসনে এগিয়ে বিজয়ের দল

প্রথমবার ভোটের ময়দানে নেমেই ১০০ আসনে এগিয়ে বিজয়ের দল

অভিনয় জগৎ ছেড়ে রাজনীতির ময়দানে নেমেই চমক দেখালেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সোমবার (৪ মে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের…

মে ৪, ২০২৬
আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, সুস্থতার জন্য চাইলেন দোয়া

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, সুস্থতার জন্য চাইলেন দোয়া

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও শারীরিক অসুস্থতার কবলে পড়েছেন। শনিবার (২ মে) তার…

মে ৩, ২০২৬
এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট

এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান অগ্রযাত্রার মুখে নিজের পরিচয় ও স্বত্বরক্ষায় এক নজিরবিহীন আইনি পদক্ষেপ নিয়েছেন মার্কিন পপসম্রাজ্ঞী…

এপ্রিল ২৯, ২০২৬
কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে প্রশংসা কুড়ালেও, লাইভ কনসার্টে পারফরম্যান্স ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন পাঞ্জাবি…

এপ্রিল ২২, ২০২৬
সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করছে।…

এপ্রিল ১৯, ২০২৬
হৃদয় খানের সুরে ইমরানের ‘ফিরে এলে না’

হৃদয় খানের সুরে ইমরানের ‘ফিরে এলে না’

সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে প্রথমবারের মত গান গাইলেন ইমরান মাহমুদুল। গানের নাম ‘ফিরে এলে না’;…

এপ্রিল ১৮, ২০২৬