শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • শিল্পা শেঠিকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

শিল্পা শেঠিকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Image

বলিউড অভিনেত্রী ও উদ্যোক্তা শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। গতকাল সোমবার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় শিল্পকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াডটকম।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শিল্পার বাড়িতেই তদন্তকারী দল গিয়ে তাঁকে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁর সম্পূর্ণ বিবৃতি লিপিবদ্ধ করা হয়। একজন পুলিশ কর্মকর্তা ইন্ডিয়াডটকমকে জানান, অভিনেত্রী জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং তাঁর বিজ্ঞাপনী সংস্থার ব্যাংক হিসাব–সম্পর্কিত লেনদেনের বিস্তারিত তথ্য দিয়েছেন।

কোন নথি জমা দিলেন শিল্পা
তদন্তের সময় শিল্পা পুলিশের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও চুক্তিপত্র হস্তান্তর করেন, যা এখন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। সূত্র জানিয়েছে, তিনি কোম্পানির অর্থ ব্যবস্থাপনায় নিজের ভূমিকা ব্যাখ্যা করেছেন এবং তহবিল ব্যবহারের পদ্ধতি স্পষ্ট করেছেন।

রাজ কুন্দ্রার ভূমিকা কী
মামলাটিতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বয়ান আগেই রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। গত সেপ্টেম্বরে মুম্বাই পুলিশ জানিয়েছিল, অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে তদন্ত চলছে। রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।

সূত্র জানায়, রাজ কুন্দ্রাকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেননি। তাই আগামী সপ্তাহে তাঁকে আবার তলব করা হতে পারে।

অভিযোগ কী
ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, শিল্পা ও রাজ কুন্দ্রা তাঁর কাছ থেকে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে ৬০ কোটির বেশি টাকা নিয়েছিলেন, কিন্তু সেই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাজ কুন্দ্রা পুলিশের কাছে দাবি করেছেন, টাকার একটি অংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়ার পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়।

তদন্তকারীরা ইতিমধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু, নেহা ধুপিয়াসহ চার অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা স্থানান্তরের তথ্য পেয়েছেন। এ ছাড়া বালাজি এন্টারটেইনমেন্টের সঙ্গেও সংশ্লিষ্ট কিছু লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

এরপর কী হবে
পুলিশ এখন শিল্পার জমা দেওয়া নথি যাচাই করছে। রাজ কুন্দ্রাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। মুম্বাই পুলিশ বলেছে, কোম্পানির তহবিলের অপব্যবহার ও অর্থ স্থানান্তরের উদ্দেশ্য খুঁজে বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য।

Releated Posts

এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট

এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান অগ্রযাত্রার মুখে নিজের পরিচয় ও স্বত্বরক্ষায় এক নজিরবিহীন আইনি পদক্ষেপ নিয়েছেন মার্কিন পপসম্রাজ্ঞী…

এপ্রিল ২৯, ২০২৬
কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে প্রশংসা কুড়ালেও, লাইভ কনসার্টে পারফরম্যান্স ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন পাঞ্জাবি…

এপ্রিল ২২, ২০২৬
সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করছে।…

এপ্রিল ১৯, ২০২৬
হৃদয় খানের সুরে ইমরানের ‘ফিরে এলে না’

হৃদয় খানের সুরে ইমরানের ‘ফিরে এলে না’

সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে প্রথমবারের মত গান গাইলেন ইমরান মাহমুদুল। গানের নাম ‘ফিরে এলে না’;…

এপ্রিল ১৮, ২০২৬
কবে মুক্তি পাচ্ছে মেজবাউর সুমনের ‘রইদ’

কবে মুক্তি পাচ্ছে মেজবাউর সুমনের ‘রইদ’

মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ কবে মুক্তি পাচ্ছে—এ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই অপেক্ষার…

এপ্রিল ১৫, ২০২৬
অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন…

এপ্রিল ১৩, ২০২৬
ফের পারিবারিক ঝামেলায় জড়ালেন হানসিকা, ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

ফের পারিবারিক ঝামেলায় জড়ালেন হানসিকা, ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি তার ভাইয়ের স্ত্রী তথা টেলিভিশন অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে ২…

এপ্রিল ১২, ২০২৬
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

চলচ্চিত্র জগতের পরিচিত মুখ কোয়েল মল্লিক এবার রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

এপ্রিল ৭, ২০২৬
লাক্স সুপারস্টার সেরা সুন্দরীর পুরস্কার জিতলেন বর্ণিতা

লাক্স সুপারস্টার সেরা সুন্দরীর পুরস্কার জিতলেন বর্ণিতা

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর পর্দা নেমেছে। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী…

এপ্রিল ৪, ২০২৬
শিল্পা শেঠিকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ - crd.news