রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • শেখ সাদির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরীমনি

শেখ সাদির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরীমনি

Image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আর সমালোচনা যেন খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ঢালিউড নায়িকা যা-ই করেন না কেন, তা নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা। এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না তিনি।

কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে।

পরীর প্রেম কিংবা বিয়ে—এ দুই নিয়ে যেন সমালোচনার অন্ত নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে তাকে ঘিরে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরীমনি।

অনুষ্ঠানটির সঞ্চালক পরীমনির কাছে জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)?, এরপর উত্তরে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।

আপনি সিঙ্গেল কিনা, এর উত্তরে নায়িকা বলেন, ‘না’। এর পরই আবার তিনি বলেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

প্রেমের পর আসে বিয়ের প্রসঙ্গ। মোট কতবার বিয়ে করেছ, এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘একবার’। সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছ, তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? এ সময় পরীমনি বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরিফুল রাজ ছাড়াও পরীমনির সঙ্গে অনেকের নাম জড়িয়েছে বহুবার। শোবিজে আসার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি, এমন গুঞ্জনও ছড়িয়েছে অনেকবার। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আরও বেশি ছড়িয়েছিল।

ইসমাইল কি তোমার স্বামী ছিলেন—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? পরীমনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।

Releated Posts

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে ফরিদা পারভীন

প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে ফরিদা পারভীন

‘লালন কন্যা’ নামে পরিচিত কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৩ সেপ্টেম্বর)। প্রিয় এই শিল্পীকে স্মরণ…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
যার গানে মুগ্ধ ছিলেন, সেই জেমসের সঙ্গেই মঞ্চ মাতাবেন রূপম

যার গানে মুগ্ধ ছিলেন, সেই জেমসের সঙ্গেই মঞ্চ মাতাবেন রূপম

বহুবার নগরবাউল মাহফুজ আনাম জেমসের প্রতি মুগ্ধতার কথা প্রকাশ করেছেন কলকাতার রকশিল্পী রূপম ইসলাম। তরুণ সময়ে জেমসের গান…

সেপ্টেম্বর ১২, ২০২৬
পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার…

আগস্ট ২৬, ২০২৬
চটেছেন পূজা চেরী, বললেন ‘আমার এখনো বিয়ে হয়নি’

চটেছেন পূজা চেরী, বললেন ‘আমার এখনো বিয়ে হয়নি’

চটেছেন চিত্রনায়িকা পূজা চেরী। তার বিয়ে নিয়ে মুখরোচক গুজব ও ভিত্তিহীন খবরকে উড়িয়ে দিয়েছেন তিনি। পূজার কথায়, ‘আমার…

আগস্ট ১৮, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনেও। বিশ্বকাপ…

জুলাই ১৯, ২০২৬
বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছিল ‘শিকার’ সিনেমাটির নাম। কিন্তু নানা কারণে এর…

জুলাই ২, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় বিচ্ছেদ আর দূরত্বের গুঞ্জন তুঙ্গে,…

জুন ২৪, ২০২৬