শনিবার । অক্টোবর ৩১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ২২ বছরে সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ কমেছে আট বছরের মধ্যে সর্বনিম্নে

২২ বছরে সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ কমেছে আট বছরের মধ্যে সর্বনিম্নে

Image

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এবার ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ, গত বছর যা ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ ২০০৪ সালে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাসের হার এর চেয়ে কম ছিল; ওই বছর হার ছিল ৪৭ দশমিক ৭৩ শতাংশ। পরের বছর ২০০৫ সালে তা বেড়ে ৫৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়ায়। এরপর ২২ বছরে পাসের হার আর এত নিচে নামেনি।

এ বছর নয়টি সাধারণ বোর্ডে মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজার ২৮১ জন। গত বছর এ সংখ্যা ছিল ৪ লাখ ৪৯ হাজার ৭৬ জন। ১৯৯০ সাল থেকে ব্যানবেইসের কাছে থাকা তথ্য অনুযায়ী, সাধারণ বোর্ডগুলোতে এবারই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি বোর্ডে এবার মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন ফেল করেছেন; গত বছর এ সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ৭০১। সব বোর্ড মিলিয়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন, গত বছর যা ছিল ৬৯ হাজার ৯৭। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন এবং ২০১৮ সালে ২৯ হাজার ২৬২ জন। ফলে গত আট বছরের মধ্যে এবারই এ সংখ্যা সর্বনিম্ন।

শিক্ষামন্ত্রী জানান, ফেল করা শিক্ষার্থীরা আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, শুধু সেই বিষয়গুলোতেই তাঁকে পরীক্ষা দিতে হবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: ডেইলি স্টার

Releated Posts

ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক

ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক

রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে ৯/এ নম্বর সড়কের…

অক্টোবর ৩১, ২০২৬
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে…

অক্টোবর ৩১, ২০২৬
মার্কিন নির্ভরতা কমাতে নতুন জোট গড়ল কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন

মার্কিন নির্ভরতা কমাতে নতুন জোট গড়ল কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন

বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন…

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই অকৃতকার্য ৩ লাখ ৮২ হাজার

এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই অকৃতকার্য ৩ লাখ ৮২ হাজার

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫…

অক্টোবর ৩১, ২০২৬
ভারতে এসআইআর-বিরোধী বিক্ষোভের মধ্যে মুসলিমদের প্রতি দলগুলোর ‘বাছাইকরা সংহতি’ নিয়ে প্রশ্ন

ভারতে এসআইআর-বিরোধী বিক্ষোভের মধ্যে মুসলিমদের প্রতি দলগুলোর ‘বাছাইকরা সংহতি’ নিয়ে প্রশ্ন

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিরোধী দল, শিক্ষার্থী ও কৃষকদের বিক্ষোভের মধ্যে মুসলিমদের প্রতি রাজনৈতিক…

অক্টোবর ৩১, ২০২৬
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও…

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসির ফল সন্তোষজনক হয়নি, সমস্যা কাটাতে চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল সন্তোষজনক হয়নি, সমস্যা কাটাতে চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক…

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে ৯ সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন , কোন বোর্ডে কত জন ?

এইচএসসিতে ৯ সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন , কোন বোর্ডে কত জন ?

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।…

অক্টোবর ৩১, ২০২৬
মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা…

অক্টোবর ৩১, ২০২৬