বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

Image

প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ে পৌঁছে তিনি ছুটে যান যশ রাজ স্টুডিও পরিদর্শনে। এদিকে বলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী বছর শুরুর দিকে তারা ব্রিটেনে তিনটি নতুন সিনেমার শুটিং শুরু করবে। সেখানে যশ রাজ ভালো কন্টেন্ট তৈরির লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে। এর মাধ্যমে ব্রিটেনে তিন হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় বলিউড অভিনেত্রী রানি মুখার্জিসহ একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এ অংশীদারি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। এর ফলে দুই দেশের জনগণেরও সুবিধা হবে। এদিকে যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানী বলেন, ব্রিটেন সবসময়ই আমাদের কাছে স্পেশাল। কারণ আমাদের আইকনিক সিনেমা— ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) শুটিং ব্রিটেনেই হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমাদের স্টুডিওতে এসে সেই চুক্তিতে সই করায় আমরা সম্মানিত। ভারত ও ব্রিটেনের মধ্যে এই সম্পর্ক ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে বলে জানান অক্ষয় বিধানী।

ডিডিএলজের ৩০ বছর উদযাপন ব্রিটেনে করা হবে জানিয়ে সিইও আরও বলেন, আমরা বর্তমানে ব্রিটেনে ‘কাম ফল ইন লাভ’ সিনেমার ইংরেজি নাটকের সংগীত প্রযোজনা করছি। আমরা এই সৃজনশীল সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী।

ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছে যশ রাজ ফিল্মস। এটি দুই দেশের মধ্যে কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা জোগাবে।

Releated Posts

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনেও। বিশ্বকাপ…

জুলাই ১৯, ২০২৬
বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছিল ‘শিকার’ সিনেমাটির নাম। কিন্তু নানা কারণে এর…

জুলাই ২, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় বিচ্ছেদ আর দূরত্বের গুঞ্জন তুঙ্গে,…

জুন ২৪, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভারতের বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখনও থামেনি। সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তী…

জুন ৮, ২০২৬
কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে…

মে ২৪, ২০২৬
রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় ঘটছে ফের পালাবদল। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি…

মে ৫, ২০২৬
প্রথমবার ভোটের ময়দানে নেমেই ১০০ আসনে এগিয়ে বিজয়ের দল

প্রথমবার ভোটের ময়দানে নেমেই ১০০ আসনে এগিয়ে বিজয়ের দল

অভিনয় জগৎ ছেড়ে রাজনীতির ময়দানে নেমেই চমক দেখালেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সোমবার (৪ মে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের…

মে ৪, ২০২৬
আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, সুস্থতার জন্য চাইলেন দোয়া

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, সুস্থতার জন্য চাইলেন দোয়া

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও শারীরিক অসুস্থতার কবলে পড়েছেন। শনিবার (২ মে) তার…

মে ৩, ২০২৬