বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার

Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) বিধিমালা প্রকাশের পর বেজে উঠেছে নির্বাচনের ঘণ্টা। এরপর থেকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে খসড়া আচারণবিধিও। আগামী সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র। সূত্র জানায়, আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। এদিন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ও শৃঙ্খলাবিধি বিষয়ে আলোচনা হবে।

আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন আচরণবিধি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে নির্বাচনী আচরণ বিধিমালায় নতুন কোনও বিষয় সংযোজন বা বিয়োজন হবে কিনা, সে বিষয়েও ছাত্রনেতাদের নিকট মতামত চাওয়া হবে বলে নির্ধারণ করেছেন কমিশন।

এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। উপাচার্যের সভাকক্ষে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের সব ক্রীয়াশীল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘রবিবার আমাদের একটি আলোচনা সভা আছে। আমাদের নির্বাচন হবে পরিচ্ছন্ন। শিক্ষার্থীদের একটি সুন্দর জকসু নির্বাচন উপহার দিতে চাই আমরা। ডোপ টেস্টের প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। তবে এটি বেশ ব্যায়বহুল।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের কোনও তারিখ এখনও নির্ধারণ করিনি। সার্বিক বিষয়ে চিন্তাভাবনা করে আমরা সিদ্ধান্তগুলো নেব। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী সোমবার তফসিল ঘোষণা করতে পারব। আমরা একটি প্রস্তাবনা তৈরি করেছি।’

Releated Posts

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

A two-day ‘New Zealand Education Expo’ was held in Dhaka, offering Bangladeshi students opportunities to pursue higher education,…

জুলাই ২০, ২০২৬
Three-day Bangladesh International Education Expo begins in Dhaka on July 23

Three-day Bangladesh International Education Expo begins in Dhaka on July 23

The 64th Bangladesh International Education Expo (BIEE) 2026, one of South Asia’s largest international education festivals, is set…

জুলাই ২০, ২০২৬
শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার গণ্ডি থেকে বের করে দক্ষ, চিন্তাশীল এবং পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক…

জুন ১৮, ২০২৬
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতেই বাংলাদেশের ভবিষ্যৎ…

জুন ১১, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি…

জুন ৩, ২০২৬
ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী…

মে ১২, ২০২৬
সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারা দেশে শুরু আজ থেকে হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু…

এপ্রিল ১৫, ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত আজ আসতে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত আজ আসতে পারে

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লেন্ডেড (অনলাইন ও সশরীর মিলিয়ে) ক্লাস চালুর…

এপ্রিল ২, ২০২৬