রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট: তারেক রহমান

এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট: তারেক রহমান

Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে। ১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে।  এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট।

রবিবার রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত তিনটি জাতীয় নির্বাচনে ভোট নিয়ে নাটক হয়েছে এবং মানুষ ভোট দিতে পারেনি মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘এবার দেশের মানুষ ভোট দেবে। নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে।’

বিগত আওয়ামী সরকারের উন্নয়ন দর্শনের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই দীর্ঘ সময়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘শুধু ভোট দিলেই হবে না সঠিক মানুষকে ভোট দিতে হবে। কারা মানুষের পাশে থাকে এবং কাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সেটি বিবেচনা করতে হবে। এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা শুধু বিএনপিরই আছে।’

দেশের অর্থনৈতিক সংকট ও বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নয়নের নামে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর ফলেই আজ তরুণদের একটি বড় অংশ বেকার। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই সংকটের সমাধান করা হবে। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছাতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি জরুরি। সরকার গঠনের প্রথম দিন থেকেই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে। এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে সবাই নিরাপদে থাকবে।’

বাড্ডা ও সাঁতারকুল এলাকার স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিএনপির চেয়ারম্যান জানান, অতীতে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ ও মানুষের স্বার্থে ধানের শীষে ভোট দিতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

Releated Posts

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬
তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

মেক্সিকোর মোন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচের শুরু…

জুন ২১, ২০২৬
সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ রোববার শুরু হতে যাওয়া আলোচনায়…

জুন ২১, ২০২৬
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

কোডি গাকপো এবং ব্রায়ান ব্রবের জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। হিউস্টনে অনুষ্ঠিত…

জুন ২১, ২০২৬
আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬