শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

আলেমদের রাজনীতি কতদূর এগিয়েছে

Image

বাংলাদেশের আলেমসমাজের রাজনীতি আজ এক গভীর আত্মপর্যালোচনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

অনিবার্যভাবে প্রশ্ন উঠছে- এই রাজনীতি কি সত্যিই নিজের শক্তি, আদর্শ, দর্শন ও সাংগঠনিক কাঠামোর ওপর ভর করে একটি স্বতন্ত্র, কার্যকর ও মর্যাদাসম্পন্ন রাজনৈতিক বাস্তবতায় রূপ নিতে সক্ষম হবে! নাকি আলেমরা একটি আদর্শিক রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভের পরিবর্তে বারবার ব্যবহৃতই হতে থাকবে? কখনো অন্যের তোষামোদে, কখনো লেজুড়বৃত্তির করুণ বাস্তবতায়!

বিদ্যমান বাস্তবতা খুব একটা আশাব্যঞ্জক নয়। আলেমদের রাজনৈতিক তৎপরতা এখনো গঠনমূলক, সুসংহত ও সুপরিকল্পিত চরিত্র অর্জন করতে পারেনি। বেশির ভাগ ক্ষেত্রে এই রাজনীতি আবর্তিত হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া, মৌসুমি উত্তেজনা ও খণ্ডিত আবেগকে কেন্দ্র করে; যেখানে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি, কৌশলগত চিন্তা এবং রাষ্ট্রীয় পর্যায়ের সুস্পষ্ট পরিকল্পনার ঘাটতি প্রকট।

অনেক সময় তা জাতীয় নির্বাচনকেন্দ্রিক সংকীর্ণ বৃত্তে আবদ্ধ থাকে- যেখানে গঠনমূলক কর্মসূচি বা নীতিগত স্পষ্টতার চেয়ে আবেগী স্লোগান ও সাময়িক উত্তেজনাই প্রাধান্য পায়। আলেমসমাজের অভ্যন্তরে আছে নানামুখী বিভাজন, বহুবিধ মতধারা এবং বহু রাজনৈতিক সংগঠন। কিন্তু এই বহুত্বের মাঝেও বিস্ময়করভাবে অনুপস্থিত একটি অভিন্ন ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সুস্পষ্ট ও পর্যায়ভিত্তিক রোডম্যাপ এবং সময়োপযোগী নীতিমালা।

ইসলাম কায়েম ও শরিয়া বাস্তবায়নের স্লোগান সর্বত্র উচ্চারিত হলেও, এই মহৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য জাতির সামনে এখনো উপস্থাপিত হয়নি কোনো কার্যকর কাঠামো, বাস্তবসম্মত রোডম্যাপ কিংবা বাস্তবায়নযোগ্য কৌশল- যা রাষ্ট্রয় বাস্তবতা, সামাজিক কাঠামো ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাস্তব অভিজ্ঞতা আরও একটি বেদনাদায়ক সত্য উন্মোচন করে-

আলেমদের রাজনীতির বৃহৎ অংশ আজও গঠনমূলক রাষ্ট্রচিন্তার পরিবর্তে সমালোচনাকেন্দ্রিক মানসিকতায় আচ্ছন্ন।

নিজেদের ভেতরেই চলে পারস্পরিক দোষারোপ, খিস্তিখেউড়, মতানৈক্যকে শত্রুতায় রূপান্তর এবং ফতোয়াভিত্তিক অবস্থানযুদ্ধ; আবার অন্যদিকে বৃহৎ সেক্যুলার রাজনৈতিক শক্তিগুলোর প্রতি অতিরিক্ত আপস, তোষামোদ কিংবা লেজুড়বৃত্তির অভিযোগও উপেক্ষা করা যায় না।

এর ফলে নীতিনিষ্ঠতা, আত্মমর্যাদা ও নেতৃত্বের নৈতিক উচ্চতা- যা আলেমসমাজের রাজনীতির স্বাতন্ত্র্য হওয়ার কথা, ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।

এই প্রেক্ষাপটে স্পষ্ট হয়ে যায়- আলেমদের রাজনীতি যদি আবেগ, স্লোগান ও প্রতিক্রিয়াশীলতার সীমা অতিক্রম করে সুপরিকল্পিত, জবাবদিহিমূলক ও ভবিষ্যৎ-সংবেদী রাষ্ট্রচিন্তায় রূপান্তরিত না হয়, তবে স্বনির্ভর ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা তার জন্য অত্যন্ত দুরূহই থেকে যাবে।

আজ প্রয়োজন আত্মসমালোচনার সাহস, কাঠামোগত সংস্কারের দৃঢ় সংকল্প এবং কেবল অতীতের গৌরবচর্চা নয়- ভবিষ্যৎ নির্মাণের যোগ্যতা অর্জনের দৃপ্ত অঙ্গীকার।

লেখক : অধ্যাপক  ড. আহমদ আলী , ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

(লেখাটি লেখকের ফেসবুক থেকে নেওয়া, ইষৎ পরিমার্জিত)

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬