সোমবার । নভেম্বর ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • গত সপ্তাহে স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ মার্কিন ও ৬ অন্যান্য দেশের নাগরিক

গত সপ্তাহে স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ মার্কিন ও ৬ অন্যান্য দেশের নাগরিক

Image

স্পেনে গত সপ্তাহে ভয়াবহ দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯ জনের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং কানাডা, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, তিউনিসিয়া ও চেক প্রজাতন্ত্রের একজন করে নাগরিক রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বুধবারের এ দুর্ঘটনা চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞদের কাজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে মরদেহের বিচ্ছিন্ন অংশ পরীক্ষা করেও পরিচয় নিশ্চিত করতে হচ্ছে। এদিকে স্বজনদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা আরও বেদনাদায়ক হয়ে উঠেছে।

নিহতদের পরিচয় শনাক্তে গঠিত পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আইনি সংস্থা রোববার গভীর রাতে এক বিবৃতিতে সর্বশেষ শনাক্ত হওয়া ১০ বিদেশি নাগরিকের মৃত্যুর তথ্য প্রকাশ করে।

এর আগে ফ্রান্স ও পর্তুগালের একজন করে নাগরিক এবং স্পেনের ৫৪ জন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, নিহত ৬৯ জনের মধ্যে তিনজন ছাড়া বাকি সবার পরিচয় শনাক্ত করা হয়েছে।

এদিকে এখনো নিখোঁজ রয়েছেন বলে তিনজনের বিষয়ে অনুসন্ধান চলছে। তাদের মধ্যে দুজন অস্ট্রেলিয়ার এবং একজন জাপানের নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট পরিবারগুলো সরাসরি স্পেনে এসে পরিচয় শনাক্তের প্রক্রিয়ায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ব্যক্তিগতভাবে শনাক্তকরণের জন্য স্পেনে আসতে চান। তাঁদের আগমনের অপেক্ষায় রয়েছি আমরা।’

চলতি বছর স্পেনে এটি দ্বিতীয় দ্রুতগতির ট্রেন দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে আরেকটি ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। পরপর এ ধরনের দুর্ঘটনা দেশটির রেলব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে উর্দা গ্রামের কাছে। এ সময় রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা কাজ করায় ওই রেলপথের ৬৩ কিলোমিটার এলাকায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে নিয়ন্ত্রণকেন্দ্র থেকে রেনফের ট্রেনটিকে আবার যাত্রা শুরুর অনুমতি দেওয়া হয়, যদিও ইরিওর ট্রেনটি তখনো একই লাইনে দাঁড়িয়ে ছিল।

মর্মান্তিক এ দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন আগামী ২৯ নভেম্বর স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট নেতা পেদ্রো সানচেজ তার আট বছরের শাসনকাল আরও বাড়ানোর লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

তবে বিভিন্ন জনমত জরিপে তার দল প্রতিকূল অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

Releated Posts

৮ মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫৪%

৮ মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫৪%

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব কাটছে না বিশ্ব জ্বালানি বাজারে। যুদ্ধ শুরুর আট মাস পেরিয়ে…

নভেম্বর ২, ২০২৬
আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালালে তাঁদের কঠোর হাতে…

নভেম্বর ২, ২০২৬
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকার প্রবেশমুখ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২…

নভেম্বর ২, ২০২৬
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর…

নভেম্বর ২, ২০২৬
মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের…

নভেম্বর ২, ২০২৬
ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা

ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা

ব্যাংক ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমানো এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে চলতি অর্থবছরে ভর্তুকি ৫০০ থেকে…

নভেম্বর ২, ২০২৬
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

✒️তিনা খানম বর্তমান সরকারের মাস্টার প্রকল্প পদ্মা ব্যারাজ জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে পরিকল্পিতভাবে পানি সংরক্ষণ…

নভেম্বর ২, ২০২৬
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

✒️একেএম রাশেদ শাহরিয়ার  কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। এর ফলে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন…

নভেম্বর ২, ২০২৬
শৃঙ্খলায় ফিরছে অটোরিকশা, নীতিমালার আওতায় নিবন্ধন করবে সব সিটি করপোরেশন

শৃঙ্খলায় ফিরছে অটোরিকশা, নীতিমালার আওতায় নিবন্ধন করবে সব সিটি করপোরেশন

✒️মোশতাক আহমদ রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ…

নভেম্বর ২, ২০২৬