মঙ্গলবার । নভেম্বর ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

Image

✒️বাসস

বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সারা দেশে ৫ হাজার ৯৭টি বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৫ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে অধিদপ্তর। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫ হাজার ৫৫৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অযৌক্তিকভাবে পণ্য মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং ওজন ও পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে অভিযানের সময় লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে পাইকারি ও খুচরা বাজারে ভোজ্যতেল, ছোলা, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত দামে বিক্রি, অযৌক্তিক মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধেও অভিযান পরিচালনা করা হয়। পণ্যের গুণগত মান, মেয়াদ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।

অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পণ্য বিক্রির ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

হোটেল ও রেস্তোরাঁয় সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তাও যাচাই করে অধিদপ্তর। ভোক্তাদের কাছ থেকে পণ্যের মূল্য আদায়ে স্বচ্ছতা বজায় রাখা এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রচলিত আইন মেনে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অধিদপ্তরের এসব কার্যক্রমের মূল লক্ষ্য শুধু অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়, বরং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, ভোক্তা অধিকার সুরক্ষা এবং ব্যবসায়ীদের আইন মেনে চলতে উৎসাহিত করা। নিয়মিত তদারকির মাধ্যমে অনিয়ম চিহ্নিত করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় কোনো অনিয়ম পাওয়া গেলেই জরিমানা করা হয়। এসব অভিযান শুধু জরিমানা আদায়ের উদ্দেশ্যে পরিচালিত হয় না; পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণার মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করা হয়।

মহাপরিচালক বলেন, কোনো প্রতিষ্ঠানকে বারবার জরিমানা করার পরও অনিয়ম অব্যাহত রাখলে ওই প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, শুধু অভিযান পরিচালনা করে সবকিছু নিয়মের মধ্যে আনা সম্ভব নয়। ব্যবসায়ীদেরও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা থাকলেই কেবল একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Releated Posts

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬
‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সড়ক অবরোধে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের তৈরি…

নভেম্বর ৩, ২০২৬
উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বাতিল হওয়া ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

নভেম্বর ৩, ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির…

নভেম্বর ৩, ২০২৬
ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

জেলার ভোমরা সীমান্ত দিয়ে পায়ুপথে অবৈধভাবে ১ কোটি ৫৫লক্ষ টাকা মূল্যের ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের…

নভেম্বর ৩, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট মাস ধরে চলা সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে সোমবার…

নভেম্বর ৩, ২০২৬
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানের দোকানে ফিরল ২ লাখ ৯০ হাজার ডলারের চুরি যাওয়া ঘড়ি

দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানের দোকানে ফিরল ২ লাখ ৯০ হাজার ডলারের চুরি যাওয়া ঘড়ি

 জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৫০…

নভেম্বর ৩, ২০২৬