মঙ্গলবার । নভেম্বর ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ উত্তর কোরিয়ার: কেসিএনএ

কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ উত্তর কোরিয়ার: কেসিএনএ

Image

কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কেসিএনএর প্রতিবেদন অনুযায়ী, সোমবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এর এক দিন আগে, অর্থাৎ রোববার, গুচ্ছবোমার ওয়ারহেডের (ক্লাস্টার বোমা) পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে । দুই দেশের মধ্যে অত্যন্ত সুরক্ষিত ও সামরিকভাবে নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রে সংযুক্ত মাঝারি আকারের গুচ্ছবোমা বা ডিসপারসিবল ওয়ারহেডটি সর্বোচ্চ বিস্ফোরণ ক্ষমতা প্রয়োগ করে ৫ থেকে ৬ হেক্টর আয়তনের একটি লক্ষ্যবস্তু এলাকাকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটির শেষ পর্যায়ের গতিপথ নিয়ন্ত্রণ ও কৌশলগত দিক পরিবর্তনের সক্ষমতা উন্নত করার মাধ্যমে লক্ষ্যবস্তুতে ওপর থেকে সরাসরি আঘাত হানার ক্ষমতা আরও নিখুঁত করা হয়েছে। লক্ষ্যবস্তু এলাকার প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়েই এ পরীক্ষা চালানো হয়।

উত্তর কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে কেসিএনএ জানায়, দেশের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের হুমকি মোকাবিলায় প্রতিরোধক্ষমতা বজায় রাখার স্বার্থেই এ পরীক্ষা পরিচালনা করা হয়েছে।

দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক বলেন, এ ধরনের শক্তিশালী অস্ত্রব্যবস্থার বিভিন্ন যুদ্ধ সক্ষমতা সম্ভাব্য বহিরাগত হুমকি থেকে উত্তর কোরিয়াকে সুরক্ষা দিতে এবং দেশটির সামরিক সক্ষমতা আরও উন্নত করতে সহায়তা করবে।

এদিকে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে একাধিক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আক্রমণাত্মক ড্রোন, নতুন প্রযুক্তির নির্ভুল লক্ষ্যভেদী টর্পেডো ব্যবস্থা এবং মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

তবে সোমবারের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর আগের দিন রোববার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়েও তারা প্রকাশ্যে কিছু জানায়নি।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা থাকলেও উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ওই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। ফলে এ ধরনের পরীক্ষা চালানোর ক্ষেত্রে দেশটির ওপর নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা প্রযোজ্য হয় না।

রোববারের পরীক্ষার বিষয়ে সোমবার জানতে চাইলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জ্যাং ডো-ইয়ং বলেন, ক্ষেপণাস্ত্রটির বৈশিষ্ট্য ও কারিগরি সক্ষমতা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণের জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে।

তিনি বলেন, উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণ করা প্রতিটি ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত বস্তু সম্পর্কে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সব সময় প্রকাশ্যে তথ্য জানায় না।

জ্যাং ডো-ইয়ং আরও বলেন, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের সরঞ্জাম এবং সক্ষমতার সুরক্ষা, সামরিক অভিযানের নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে সামগ্রিক সামরিক মূল্যায়নের ভিত্তিতে কোনো উৎক্ষেপণের তথ্য প্রকাশ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হয়।

Releated Posts

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

✒️বাসস বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬
‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সড়ক অবরোধে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের তৈরি…

নভেম্বর ৩, ২০২৬
উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বাতিল হওয়া ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

নভেম্বর ৩, ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির…

নভেম্বর ৩, ২০২৬
ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

জেলার ভোমরা সীমান্ত দিয়ে পায়ুপথে অবৈধভাবে ১ কোটি ৫৫লক্ষ টাকা মূল্যের ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের…

নভেম্বর ৩, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট মাস ধরে চলা সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে সোমবার…

নভেম্বর ৩, ২০২৬