সোমবার । নভেম্বর ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বিএমইউর সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক ডা. এম এ হাদী স্যারেরবর্ণাঢ্য জীবন শীর্ষক স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত

বিএমইউর সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক ডা. এম এ হাদী স্যারেরবর্ণাঢ্য জীবন শীর্ষক স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত

Image

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউর সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক ডা. এম এ হাদী স্যারের বর্ণাঢ্য জীবন শীর্ষক স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অধ্যাপক ডা. এম এ হাদী বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষার প্রসারে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন গুণী শিক্ষক, স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ প্রশাসক। এর সাথে সাথে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনাকে ধারণ ও ছড়িয়ে দিতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। আজ সোমবার ২ নভেম্বর ২০২৬ইং তারিখে শহীদ ডা. মিলন হলে অধ্যাপক ডা. এম এ হাদী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বিএমইউর সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক ডা. এম এ হাদী এর বর্ণাঢ্য জীবন শীর্ষক স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম এ হাদী স্যারের বর্ণাঢ্য জীবন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় ও সব শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেন, অধ্যাপক ডা. এম এ হাদী স্যার ছিলেন সময়ের প্রতি অত্যন্ত সচেতন। তিনি ভোর পাঁচটায় প্রাইভেট হাসপাতালে রোগীদের অপারেশন করতেন। সকাল সাড়ে ৭টার মধ্যে অফিসে চলে আসতেন। তিনি ছিলেন দূরদর্শী ও চিন্তাশীল মানুষ। বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট ও আন্ডার গ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষাসহ স্বাস্থ্যসেবাখাতের উন্নয়ন ও বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের নার্সিং সেবাখাত ও মেডিক্যাল টেকনোলজির উন্নয়ন ও বিকাশেও বিরাট অবদান রেখেছেন। তবে এসব সম্ভব হয়েছে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ঐকান্তিক সহযোগিতার ফলে।
বিএমইউ সম্পর্কে তিনি বলেন, বিএমইউতে দেশের রোগীরা, মানুষ অনেক আশা নিয়ে আসেন। বিএমইউকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে। এমন একটা ব্যবস্থা গড়ে তোলা উচিত যাতে সকল রেফার্ড রোগী ৩৬৫ দিনের ২৪ ঘন্টাই চিকিৎসাসেবা পায় এবং একজন রেফার্ড রোগীকেও যাতে বিএমইউ থেকে ফেরত যেতে না হয়। এখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে আন্তর্জাতিকমানের গবেষণায় উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে হবে। বিএমইউতে কর্মরত যারা এখানে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করতে ইচ্ছুক তাদেরকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিয়ে কাজে লাগাতে হবে, যাতে বিএমইউকে সত্যিই সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা যায়।

অধ্যাপক ডা. এম এ হাদী ফাউন্ডেশনের আহ্বয়াক ডা. মোফাখখারুল ইসলাম রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি, বলেন, অধ্যাপক ডা. এম এ হাদী স্যার মেধা ও গুণকে সর্বোচ্চ প্রধান্য দিতেন। চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখার বা স্পেশালিটির বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, বিএমইউতে বিগত ১৭ বছরে যে অনিয়ম, দুর্নীতি হয়েছে সেগুলোর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, এমপি বলেন, দেশের চিকিৎসাসেবাখাতসহ সামগ্রিক স্বাস্থ্যখাত বিষয়ে অধ্যাপক ডা. এম এ হাদী স্যারের ছিল অগাধ জ্ঞান এবং এ বিষয়ে তাঁর ছিল সুদূরপ্রসারী পরিকল্পনা ও কার্যকরী উদ্যোগ।

বিএমইউ’র সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, অধ্যাপক ডা. এম এ হাদী স্যার ছিলেন একজন শিক্ষাগুরু। তিনি ছিলেন একজন স্বর্ণপদকপ্রাপ্ত একজন একাডেমিশিয়ান। তিনি গুণী শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ প্রশাসক হিসেবে যে অসামান্য অবদান রেখে গেছেন তাতে তিনি মানুষের অন্তরে একটি স্থায়ী জায়গা করে নিয়েছেন।

অধ্যাপক ডা. এম এ হাদী ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক ডা. এস এম ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, বিএনপির পরিবার কল্যাণ বিষয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, বিএমইউ’র উপ-উপাচার্য ও বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, চীফ এস্টেট অফিসার ডা. মোঃ এহতেশামুল হক তুহিন, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দ, ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Releated Posts

৮ মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫৪%

৮ মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫৪%

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব কাটছে না বিশ্ব জ্বালানি বাজারে। যুদ্ধ শুরুর আট মাস পেরিয়ে…

নভেম্বর ২, ২০২৬
আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালালে তাঁদের কঠোর হাতে…

নভেম্বর ২, ২০২৬
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকার প্রবেশমুখ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২…

নভেম্বর ২, ২০২৬
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর…

নভেম্বর ২, ২০২৬
মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের…

নভেম্বর ২, ২০২৬
ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা

ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা

ব্যাংক ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমানো এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে চলতি অর্থবছরে ভর্তুকি ৫০০ থেকে…

নভেম্বর ২, ২০২৬
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

✒️তিনা খানম বর্তমান সরকারের মাস্টার প্রকল্প পদ্মা ব্যারাজ জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে পরিকল্পিতভাবে পানি সংরক্ষণ…

নভেম্বর ২, ২০২৬
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

✒️একেএম রাশেদ শাহরিয়ার  কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। এর ফলে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন…

নভেম্বর ২, ২০২৬
শৃঙ্খলায় ফিরছে অটোরিকশা, নীতিমালার আওতায় নিবন্ধন করবে সব সিটি করপোরেশন

শৃঙ্খলায় ফিরছে অটোরিকশা, নীতিমালার আওতায় নিবন্ধন করবে সব সিটি করপোরেশন

✒️মোশতাক আহমদ রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ…

নভেম্বর ২, ২০২৬