মঙ্গলবার । নভেম্বর ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

Image

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বাতিল হওয়া ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল সোমবার বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের গ্রীষ্মে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের এই পরিকল্পনা প্রকাশের কয়েক দিনের মধ্যেই তা বাতিল করে ফিফা। পরিকল্পনাটির আর্থিক পরিমাণ ছিল ২০ বিলিয়ন ডলার। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমনকি তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম কাউন্সিলের সদস্যদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে নির্দিষ্ট কিছু শর্ত মেনে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনার আগ্রহ জানাতে বলা হয়েছে।

এমন সময়ে ফিফার এই উদ্যোগ সামনে এলো, যখন ইনফান্তিনোর নেতৃত্ব ও সংস্থাটির কার্যক্রম নিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সঙ্গে বিরোধ চলছে। ইনফান্তিনোর সভাপতিত্ব, বাতিল হওয়া এফএফই পরিকল্পনা এবং ফিফা পিস প্রাইজ নিয়ে শতাধিক প্রশ্নের উত্তর চেয়ে গত মাসে ফিফাকে চিঠি পাঠিয়েছিল উয়েফা। ২ নভেম্বরের মধ্যে এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছিল সংস্থাটি।

তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এত অল্প সময়ে শতাধিক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আজারবাইজানের বাকুতে নতুন যুব বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এবং আগামী ২৩ নভেম্বর নারী বিশ্বকাপের ২০৩১ ও ২০৩৫ সালের আয়োজক নির্ধারণে বিশেষ কংগ্রেস আয়োজনের ব্যস্ততার কথাও জানিয়েছে সংস্থাটি।

এদিকে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছে ইউরোপের একাধিক ফুটবল ফেডারেশন। অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান ইনফান্তিনোকে চতুর্থ মেয়াদে সভাপতি পদে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে তাঁর পুনর্নির্বাচনের সম্ভাবনা আরও শক্তিশালী হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

সূত্র: রয়টার্স

Releated Posts

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

✒️বাসস বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬
‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সড়ক অবরোধে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের তৈরি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

নভেম্বর ৩, ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির…

নভেম্বর ৩, ২০২৬
ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

জেলার ভোমরা সীমান্ত দিয়ে পায়ুপথে অবৈধভাবে ১ কোটি ৫৫লক্ষ টাকা মূল্যের ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের…

নভেম্বর ৩, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট মাস ধরে চলা সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে সোমবার…

নভেম্বর ৩, ২০২৬
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানের দোকানে ফিরল ২ লাখ ৯০ হাজার ডলারের চুরি যাওয়া ঘড়ি

দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানের দোকানে ফিরল ২ লাখ ৯০ হাজার ডলারের চুরি যাওয়া ঘড়ি

 জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৫০…

নভেম্বর ৩, ২০২৬