সোমবার । নভেম্বর ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বাংলার প্রান্তিক ও আধুনিক কৃষকদের নিয়ে দেশের প্রথম মেগা রিয়েলিটি শো ‘কৃষিবীর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ​খামার, মৎস্য ও চাষ—এই তিন বিভাগে ঘোষণা করা হবে তিনজন ‘কৃষিবীর’ আজ অনুষ্ঠিত হলো এর গ্র্যান্ড প্রি-লঞ্চিং ও সংবাদ সম্মেলন

বাংলার প্রান্তিক ও আধুনিক কৃষকদের নিয়ে দেশের প্রথম মেগা রিয়েলিটি শো ‘কৃষিবীর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ​খামার, মৎস্য ও চাষ—এই তিন বিভাগে ঘোষণা করা হবে তিনজন ‘কৃষিবীর’ আজ অনুষ্ঠিত হলো এর গ্র্যান্ড প্রি-লঞ্চিং ও সংবাদ সম্মেলন

Image

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের মেধা, শ্রম ও উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে সম্মান জানাতে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মেগা রিয়েলিটি শো ‘কৃষিবীর’। আজ ঢাকা রিপোর্টারস ইউনিটের সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঐতিহাসিক উদ্যোগটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর সম্মানিত ভাইস চ্যান্সেলর
ড. মোহাম্মদ সফিউল্লাহ মাজুমদার, এসিআই ফার্টিলাইজার-এর উপনির্বাহী পরিচালক, কৃষিবিদ কে.বি.ডি. বশির আহমেদ। প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, আইফার্মার উপদেষ্টা কৃষিবিদ ড. ফাতেমা ওয়াদুদ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মাদ আকিকুল ইসলাম আকিক এবং অর্গানাইজার- মো: আবু তালেব মোল্লা লালন

​প্রতিযোগিতাটি প্রধানত তিনটি বিভাগে বিভক্ত থাকবে:
১. খামার: ডেইরি, পোল্ট্রি ও গবাদি পশু পালন।
২. মৎস্য: আধুনিক ও লাভজনক মাছ চাষ এবং ফিশারি ব্যবস্থাপনা।
৩. চাষ: ফসল উৎপাদন, উদ্যানতত্ত্ব ও স্মার্ট কৃষি প্রযুক্তি।
​মাসব্যাপী বাছাই প্রক্রিয়া, গ্রুমিং ও মাঠ পর্যায়ের রোমাঞ্চকর চ্যালেঞ্জ পার করে ফাইনালে উত্তীর্ণদের মধ্য থেকে প্রতিটি বিভাগের সেরা একজনকে চূড়ান্তভাবে ‘কৃষিবীর’ উপাধিতে ভূষিত করা হবে।
​সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, “এই শো কেবল বিনোদনের জন্য নয়; বরং এটি আমাদের তরুণ প্রজন্মকে লাভজনক কৃষিতে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করবে এবং প্রান্তিক কৃষকদের কাজের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করবে।”
​প্রধান বিচারকের দায়িত্বে থাকা বিশিষ্ট কৃষিবিদরা জানান, মূল্যায়নের ক্ষেত্রে প্রতিযোগীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
​খুব শীঘ্রই দেশব্যাপী অডিশন ও রেজিস্ট্রেশনের নিয়মাবলী গণমাধ্যমে প্রকাশ করা হবে। আয়োজকরা আশা করছেন, ‘কৃষিবীর’ অনুষ্ঠানটি দেশের কৃষি খাতে একটি ইতিবাচক ও দূরদর্শী বিপ্লব ঘটাতে সক্ষম হবে।
​সংবাদ মাধ্যমের সহযোগিতায় ও প্রচারের জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

Releated Posts

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া…

নভেম্বর ১৬, ২০২৬
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে…

নভেম্বর ১৬, ২০২৬
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন…

নভেম্বর ১৬, ২০২৬
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা…

নভেম্বর ১৬, ২০২৬
Why Western Enforcers Are Eyeing Showkat Ali

Why Western Enforcers Are Eyeing Showkat Ali

In modern global enforcement, targeted sanctions are no longer reserved strictly for rogue states. They have evolved into…

নভেম্বর ১৫, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয়…

নভেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী…

নভেম্বর ১৪, ২০২৬
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

✒️॥ মলয় কুমার দত্ত ॥ বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের মাধ্যমে ২০৩৪…

নভেম্বর ১৪, ২০২৬
বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বিশেষ করে বিজ্ঞান,…

নভেম্বর ১৪, ২০২৬