জেলার সদর উপজেলার নারুন্দি রেলওয়ে স্টেশনের কাছে গতকাল রোববার বিকেলে একটি আন্ত:নগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ১ নারী নিহত হয়েছেন।
রেলওয়ে পুলিশ জানায়, মাইচপাড়া এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা অভিমুখী ‘তিস্তা’ ট্রেনটি পেছন থেকে ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বাসস’কে জানান, তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।
এ ব্যাপরে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।









