শনিবার । জুলাই ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইসরাইলের সঙ্গে আলোচনার লক্ষ্য হলো সংঘাতের অবসান ঘটানো : লেবাননের প্রেসিডেন্ট

ইসরাইলের সঙ্গে আলোচনার লক্ষ্য হলো সংঘাতের অবসান ঘটানো : লেবাননের প্রেসিডেন্ট

Image

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন গতকাল সোমবার বলেছেন, ইসরাইলের সঙ্গে প্রস্তাবিত আলোচনার লক্ষ্য হলো দক্ষিণ লেবাননে সংঘাত ও দখলদারিত্বের অবসান ঘটানো। 

তবে হিজবুল্লাহ ও তার সমর্থকরা এই আলোচনা প্রত্যাখ্যান করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে লেবানন সরকারের এই আলোচনার তীব্র সমালোচনা করেছে। 
আগামী বৃহস্পতিবার এই আলোচনার দ্বিতীয় দফা হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে প্রথম দফার আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেন। এতে ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত সাময়িকভাবে থেমে যায়।
হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এই সংঘাত বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ।

হিজবুল্লাহর আইনপ্রণেতা হাসান ফদলাল্লাহ এএফপিকে বলেন, লেবানন ও প্রেসিডেন্টের স্বার্থে এই আলোচনা থেকে সরে আসা উচিত। 

তবে তিনি একই সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখার পক্ষেও মত দেন।
 
এক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতদের মধ্যে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হবে। 
গত ১৪ এপ্রিল বহু দশকের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হয়।

এদিকে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার দক্ষিণাঞ্চলের কাকাইয়াত আল-জিসর এলাকায় ইসরাইলি ড্রোন হামলা ও সীমান্ত শহর হুলায় গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। 
এতে ছয় জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননের বিন্ট জবেইল ও লিতানি এলাকায় ‘যুদ্ধবিরতি লঙ্ঘনকারীদের’ শনাক্ত করে, বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল সোমবার লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে। ফ্রান্স এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে।

গত শনিবার হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ওই শান্তিরক্ষী নিহত ও আরও তিন জন আহত হয়। 
শান্তিরক্ষী বাহিনীর এই সদস্যরা ইউনিফিলে একটি চৌকিতে যাওয়ার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরও জানায়, মাইস আল-জাবালসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় ইসরাইলি বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাদের এই নির্বিচার ধ্বংসযজ্ঞ  ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে এবং মানুষের জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

হাসান ফদলাল্লাহ বলেন, ‘লেবাননের স্বার্থে সরাসরি আলোচনার পথ থেকে সরে এসে, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিকল্প পথ খোঁজা উচিত।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে পরোক্ষ আলোচনার পথেও লেবাননের লক্ষ্য অর্জন সম্ভব।

অন্যদিকে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, আলোচনার উদ্দেশ্য হলো ‘সংঘাত বন্ধ করা, দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পর্যন্ত লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।’

তিনি গত শুক্রবার বলেছেন, ‘আমরা নিজেদের জন্যই আলোচনা করছি। আমরা আর কারও খেলার পুতুল নই কিংবা কারও যুদ্ধের ময়দানও নই এবং আর কখনো তা হবও না।’

এদিকে, ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তগুলোর মধ্যে লেবাননে শান্তি প্রতিষ্ঠাও অন্তর্ভুক্ত রয়েছে।

বৈরুত বিমানবন্দরের পথে, দক্ষিণের শহরতলিতে যেখানে হিজবুল্লাহর প্রভাব বেশি, সেখানে এএফপি’র ছবিতে দেখা গেছে, আলোচনার প্রতি তাদের সমর্থনের পর আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালামকে আক্রমণ করে নতুন করে গ্রাফিতি আঁকা হয়েছে।

একটি দেয়াল লিখনে লেখা ছিল, ‘জোসেফ একজন বিশ্বাসঘাতক আর নাওয়াফ একজন দল বদলকারী।’

Releated Posts

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই…

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে…

জুলাই ৮, ২০২৬
কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন…

জুলাই ৮, ২০২৬
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই)…

জুলাই ৮, ২০২৬
সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। রবিবার ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্টস…

জুলাই ৫, ২০২৬
‘ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’

‘ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন…

জুলাই ৫, ২০২৬
কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের…

জুলাই ৫, ২০২৬
সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ ‘পিজিআর’ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনিত হয়েছে। একটি বাহিনী…

জুলাই ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছে, তাদের সম্মান করতে হবে। জুলাই অভ্যুত্থান…

জুলাই ৪, ২০২৬