মঙ্গলবার । নভেম্বর ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট

এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট

Image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান অগ্রযাত্রার মুখে নিজের পরিচয় ও স্বত্বরক্ষায় এক নজিরবিহীন আইনি পদক্ষেপ নিয়েছেন মার্কিন পপসম্রাজ্ঞী টেইলর সুইফট। সম্প্রতি তিনি নিজের কণ্ঠস্বর এবং নির্দিষ্ট একটি অবয়বের ওপর স্বত্বাধিকার বা ট্রেডমার্ক চেয়ে যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে তিনটি আবেদন জমা দিয়েছেন। 

মূলত শিল্পীদের অনুমতি ছাড়াই তাদের কণ্ঠ ও ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া আধেয় তৈরির প্রবণতা রুখতেই সুইফটের এই প্রচেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুইফটের প্রতিষ্ঠান ‘টিএএস রাইটস ম্যানেজমেন্ট’-এর পক্ষ থেকে করা এই আবেদনগুলোর মধ্যে দুটি রয়েছে কণ্ঠস্বর সম্পর্কিত। যার একটি হলো তার চিরচেনা সম্ভাষণ ‘হেই, ইট’স টেইলর সুইফট’ এবং অন্যটি ‘হেই, ইট’স টেইলর’। এ ছাড়া তৃতীয় আবেদনটি করা হয়েছে তার একটি নির্দিষ্ট শৈল্পিক উপস্থিতির ওপর, যেখানে তিনি ইরিডিসেন্ট বডিস্যুট ও সিলভার বুট পরে গোলাপি স্টেজে বিশেষ ভঙ্গিমায় গিটার হাতে দাঁড়িয়ে আছেন। 

মেধাস্বত্ববিষয়ক আইন বিশেষজ্ঞ জশ গারবেনের মতে, বিনোদনজগতের তারকাদের মধ্যে এআই নিয়ে যে আতঙ্ক কাজ করছে, সুইফটের এই পদক্ষেপ তারই প্রতিফলন।

এর আগে অভিনেতা ম্যাথিউ ম্যাককনাহে একই ধরনের কৌশল অবলম্বন করে নিজের জনপ্রিয় সংলাপ ‘অলরাইট, অলরাইট, অলরাইট’-এর ওপর ট্রেডমার্ক সুবিধা লাভ করেছিলেন। সাধারণত ট্রেডমার্ক আইন কোনো ব্যক্তির সাধারণ পরিচয় রক্ষায় ব্যবহৃত হয় না, তবে বর্তমানে এআইয়ের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি বাড়তি আইনি অস্ত্র হিসেবে কাজ করছে। ব্যক্তিগত প্রচারের স্বত্ব বা ‘রাইট-অব-পাবলিসিটি’ আইন কেবল নির্দিষ্ট রাজ্যে সীমাবদ্ধ থাকলেও ট্রেডমার্ক লঙ্ঘনের মামলা ফেডারেল আদালত পর্যন্ত নেওয়া সম্ভব, যা জাতীয় পর্যায়ে অনেক বেশি কার্যকর।

সুইফট ইতোমধ্যেই এআইয়ের অপব্যবহারের বড় শিকার হয়েছেন। মেটা-র চ্যাটবট থেকে শুরু করে পর্নোগ্রাফিক ছবি, এমনকি ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় শিল্পীর ভুয়া ছবি ব্যবহারের ঘটনাও ঘটেছে। যদি এই ট্রেডমার্ক আবেদনগুলো গৃহীত হয়, তবে ভবিষ্যতে কোনো এআই প্ল্যাটফর্ম সুইফটের কণ্ঠ বা অবয়ব অনুকরণ করলে তিনি কপিরাইট লঙ্ঘনের মতো সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারবেন। 

এআই যুগে তারকাদের অস্তিত্ব রক্ষার এই নতুন লড়াই বৈশ্বিক বিনোদন অঙ্গনে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ভ্যারাইটি

Releated Posts

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

✒️মোশতাক আহমদ  রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে…

নভেম্বর ৯, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার…

নভেম্বর ৯, ২০২৬
বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট…

নভেম্বর ৯, ২০২৬
নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বেলা…

নভেম্বর ৯, ২০২৬
এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় নতুন সপ্তাহের শুরুতে এশিয়ার…

নভেম্বর ৯, ২০২৬
পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ট্যুরিজম…

নভেম্বর ৮, ২০২৬
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের…

নভেম্বর ৮, ২০২৬
মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট…

নভেম্বর ৮, ২০২৬
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার…

নভেম্বর ৮, ২০২৬